ইমতিয়াজ বাবুল: সিরাজদীখানে রবিবার দিবাগত রাত ১১ টায় উপজেলার চিত্রকোর্ট ইউনিয়নের খারশুর এলাকা হতে ডাকাত সন্দেহে দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Showing posts with label পুলিশ. Show all posts
Showing posts with label পুলিশ. Show all posts
Tuesday, January 06, 2015
সিরাজদীখানের চিত্রকোর্টে ডাকাত সন্দেহে ২ জনকে আটক
ইমতিয়াজ বাবুল: সিরাজদীখানে রবিবার দিবাগত রাত ১১ টায় উপজেলার চিত্রকোর্ট ইউনিয়নের খারশুর এলাকা হতে ডাকাত সন্দেহে দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী।
Monday, January 05, 2015
গজারিয়ার লক্ষ্মীপুরা গ্রামে থেকে ২ ইয়াবা বিক্রেতা গ্রেফতার
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার লক্ষ্মীপুরা গ্রামে রোববার রাত ১০ টার দিকে ৫৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১২ টার দিকে গ্রেফতারকৃত ২ ইয়াবা বিক্রেতা মো: বিপ্লব (২৪) ও রানা মিয়াকে (২০) আসামী করে গজারিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
Friday, January 02, 2015
লৌহজংয়ে মাওয়া পুলিশ ফাঁড়ির মদের ব্যবসা
মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া পুরাতন ফেরীঘাটের কাছে মাওয়া নৌ-পুলিশ ফাড়ী থেকে ১৫০ গজ দূরে নদীর পারে চলছে চোলাই (বাংলা)মদের রমরমা ব্যাবসা। ফাঁড়ি পুলিশের নাকের ডগায় দীর্ঘদিন যাবৎ মদের এ ব্যবসা প্রকাশ্যে চললেও দেখার জেনো কেউ নেই।
সিরাজদীখানের মালখানগরে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে মদসহ গ্রেপ্তার ৬
ইমতিয়াজ বাবুল: সিরাজদীখান উপজেলার মালখানগর গ্রামে বুধবার রাতে মালখানগর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আফজাল হোসেনের বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছে থাকা ৫ বোতল বিদেশী মদ পাওয়া যায়।
টঙ্গীবাড়ীতে ইয়াবাসহ ইউপি সদস্য মনির হোসেন গ্রেফতার
টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার মোড় থেকে বৃহস্পতিবার রাতে ৭১ পিছ ইয়াবা ট্যাবলেডসহ এক ইউপি সদস্যসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মনির হোসেন মেম্বার (৪৫) উপজেলার ধীপুর ইউনিয়ন পরিষদ সদস্য ১ নং ওয়ার্ড ধীপুর গ্রামের বর্তমান মেম্বার।
Wednesday, December 31, 2014
এমএস গ্রুপের প্রতারণা : কানাডার কথা বলে নেপালে নিয়ে নির্যাতন
মুন্সীগঞ্জে এমএস গ্রুপ নামের একটি কোম্পানি ইন্টারনেটের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে কানাডা পাঠানোর নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মোজাম্মেল হক নামে একজনকে সোমবার সন্ধ্যায় আটক করেছে পুলিশ। আটক মোজাম্মেল হকের ঠিকানা- ২৯২, ফকিরাপুল, ঢাকা।
Tuesday, December 30, 2014
টঙ্গীবাড়ীতে মুন্সীগঞ্জ জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে নদী ভাঙনে ক্ষতিগ্রস্থ ছিন্নমূল অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা পুলিশ বিভাগ। সোমবার (২৯ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার পদ্মা নদী ঘেষাঁ ৪টি গ্রামে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
Monday, December 29, 2014
টঙ্গীবাড়ী উপজেলা আইন শৃঙ্খলা ও নাশকতা সভা অনুষ্ঠিত
খান আবু বকর সিদ্দীক: টঙ্গীবাড়ী উপজেলা আইন শৃঙ্খলা ও নাশকতা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আইন শৃঙ্খলা ও
Sunday, December 28, 2014
শ্রীনগরে শীতার্তদের জন্য পুলিশের কম্বল ও শীতবস্ত্র বিতরন
আরিফ হোসেন: শনিবার রাত এগারটা। শৈত্যপ্রবাহের মধ্যে শ্রীনগর ষ্টেডিয়াম মার্কেটের বরান্দায় পাকার উপর সামান্য পাতলা কাপড় বিছিয়ে জবুথবু হয়ে শুয়ে আছে মাথা গোজার ঠাই হীন তিন চারশ খেটে খাওয়া মানুষ। হঠাৎ একদল পুলিশ তাদের ঘুম থেকে ডেকে তুলে।
শ্রীনগরে যুবদলের প্রস্তুতি সভা থেকে আটক ৩
মো: আরিফ হোসেন: শ্রীনগরে যুবদলের প্রস্তুতি সভা থেকে ৩ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুর বারটার দিকে শ্রীনগর বাজারে যুবদল কার্যালয় থেকে তাদের আটক করা হয়।
নানামুখী সঙ্কটে মুন্সীগঞ্জের পুলিশ : ঘুমাতে হয় পালাক্রমে
মীর নাসিরউদ্দিন উজ্জ্বল: মুন্সীগঞ্জ পুলিশের যান সঙ্কট এখন প্রকট। লক্করঝক্কর মার্কা গাড়িতেই চলছে টহলসহ নানা অভিযান। সন্ত্রাসী ও মাদকের চালান ধরতে গিয়ে প্রায়ই বিকল হচ্ছে পুলিশের পিকাপ। নদীপথেও একই অবস্থা। তাই শুধু যানবাহনের কারণে পুলিশের কর্মতৎপরতা ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে।
মুন্সীগঞ্জে ছিন্নমূলদের মাঝে পুলিশের শীতবস্ত্র বিতরণ
পুলিশ ভালো কাজও করে! মুন্সীগঞ্জ পুলিশ ছিন্নমূল ১৬৫০টি পরিবারের মাঝে নতুন কম্বল ও সুয়েটার বিতরণ করেছেন। শুক্রবার রাতে তীব্র শীতের মধ্যে শহরের লঞ্চঘাট ও মুক্তারপুর বেঁেদ বস্তিতে এই কম্বল ও সুয়েটার বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার।
Saturday, December 27, 2014
ইয়াবা ও গাঁজা উদ্ধার: ব্যবসায়ীসহ ৪ জন গ্রেফতার
সুমিত সরকার সুমন: মুন্সীগঞ্জ শহরের উত্তর কোর্টগাঁও অভিযান চালিয়ে ব্যবসায়ী আল সাঈদ সুমন সরকার(৩২) সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সারে ১১ টায় শহরের জমিদার পাড়া(কসাইপটি)র এলাকার সরকার ভিলাতে (সাত্তার সাহেবের বাড়ি) অভিযান চালিয়ে ৫৫ পিস ইয়াবা ও দেড়শত গ্রাম
গজারিয়ায় ইন্ডিয়ান শাড়ি উদ্ধার: গ্রেফতার ৩
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলায় ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ১৭১ পিচ ইন্ডিয়ান শাড়িসহ ব্যবসায়ী জসিম (৩৫), ড্রাইভার সোহেল ও সুপারভাইজার লিটিনকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
মেঘনা নদীতে ৬ চাঁদাবাজ আটক : ট্রলার জব্দ
মুন্সীগঞ্জ সদরের চরঝাপটা গ্রামসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৬ চাঁদাবাজকে আটক করেছে কোস্টগার্ড সদস্য। এসময় তাদের কাছ থেকে ৬৬ হাজার ৬’শ ৫০টাকা, ৪টি মোবাইল সেট ও ইঞ্জিন চালিত ১টি ট্রলার জব্দ করা হয়। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মালামালসহ তাদের আটক করা হয়।
Thursday, December 25, 2014
মুন্সীগঞ্জের চরজাজিরায় পিস্তল-গুলি উদ্ধার : আটক ১
মুন্সীগঞ্জ সদর উপজেলার চরজাজিরা গ্রামে নবী হোসেন নামে এক ব্যক্তির বসতঘর থেকে বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। এ সময় সন্দেহভাজন হিসেবে নবী হোসেনের ভাতিজা কলেজছাত্র রাশেদুল ইসলাম রনিকে (১৮) আটক করা হয়।
Wednesday, December 24, 2014
মাওয়া ঘাটে লাশের গাড়িতে ছিনতাই : ৬ পুলিশের বিরুদ্ধে মামলা
লাশ বহনকারী গাড়িতে থাকা স্বজনদের মারধর করে টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ছয় পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। মুন্সীগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মঙ্গলবার বিকেল ৩টার দিকে লাশ বহনকারী গাড়িতে মারধরের শিকার মো. শফিকুল ইসলাম মামলাটি করেন।
Tuesday, December 23, 2014
সদর থানার ওসির প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে সদর থানার অফিসার ইনচার্জের মতবিনিময় সভা হয়েছে। আজ সোমবার রাত সোয়া ৮টায় মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের ফকির তার রুমে এ মতবিনিময় সভা করেন।
শিল্প প্রতিষ্ঠানের মালিক ও পরিচালনা পর্ষদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়
মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে রোববার বেলা ১১টার দিকে জেলার বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক ও পরিচালকদের সঙ্গে এক বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় শিল্প কারখানায় চাঁদাবাজি, শ্রমিক অসন্তোষ, সন্ত্রাসী এবং মাদকাসক্ত কর্মকান্ডের বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।
Friday, December 19, 2014
লৌহজং থানায় ওপেন হাউস ডে
বৃহস্পতিবার লৌহজং থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, এএসপি সার্কেল কুতুবুর রহমান চৌধুরী।
Subscribe to:
Comments (Atom)