Showing posts with label মাওয়া. Show all posts
Showing posts with label মাওয়া. Show all posts

Tuesday, January 06, 2015

ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-মাওয়া ও ঢাকা-মুন্সীগঞ্জ মহাসড়কে বাস চলাচল বন্ধ

নাশকতার আশঙ্কায় ঢাকা-মুন্সীগঞ্জ, ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া, শ্রীনগর ও জেলা শহর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া মাওয়ায় শিমুলিয়া-কাওড়াকান্দি, মুন্সীগঞ্জ-নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ-ঢাকা সদরঘাট নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা-মাওয়া মহাসড়ক আওয়ামীলীগের দখলে

আরিফ হোসেন: ঢাকা-মাওয়া মহাসড়ক সোমবার ভোর থেকে দখলে নেয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। দক্ষিন বঙ্গের ২৩ টি জেলার প্রবেশ পথ এ মহাসড়কে বিএনপির কোন নেতা কর্মীর উপস্থিতি না থাকলেও হালকা যানবাহন ছাড়া কোন পরিবহনের যাত্রী বাহী বাস চলাচল করেনি।

Monday, January 05, 2015

ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন মুন্সীগঞ্জ

রাজধানী ঢাকার সঙ্গে মুন্সীগঞ্জের যোগাযোগ এক রকম বিচ্ছন্ন রয়েছে। নৌ পথে সব লঞ্চ এবং স্থল পথে সব বাস চলাচলা বন্ধ আছে। তবে সিমিত আকারে কিছু সিএনজি স্কুটার ও মালবাহী যান চলাচল করছে। রবিবার থেকেই এই যোগাযোগ বিচ্ছন্ন অবস্থা চলছিল। সোমবার তা আরও বেশি কার্যকর হয়।

শিমুলিয়া ঘাট : ফেরির স্টাফদের আক্রমণে তিন যাত্রী আহত

লৌহজংয়ের শিমুলিয়া ফেরিঘাটে গতকাল শনিবার একটি ফেরির স্টাফ ও লাইনম্যানদের আক্রমণে তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় নেওয়া হয়েছে।

২০ দলের সমাবেশ ঘিরে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

২০ দলের সমাবেশ ঘিরে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে রবিবার দুপুরে ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়েছে। তবে ঘন কুয়াশার কারণে ফেরি পারাপার বন্ধ রয়েছে বলে দাবি করেছেন বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক চন্দ্র শেখর।

Sunday, January 04, 2015

মাওয়া ঘাটের আগে থেকেই পদ্মাপাড়ের পরিবর্তন

ঢাকা থেকে যাওয়ার পথে পরিবর্তন চোখে পড়বে আগের মাওয়া ঘাটের দুই কিলোমিটার আগে থেকেই। রাস্তার দুই পাশে কয়েকমিটার পরপরই নির্মাণ কাজের সাইনবোর্ড। ট্রাকে করে আনা বালু আর পাথরের বিশাল বিশাল স্তূপ। সেই স্তূপ থেকে বালু আর সুরকি যাচ্ছে নির্মাণ এলাকায়।

মাওয়া-কাওড়াকান্দিতে নদী প‍ারের অপেক্ষায় অপেক্ষায় ৫ শতাধিক যান

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের উভয়পাড়ে নদী প‍ারের অপেক্ষায় অন্তত ৫ শতাধিক যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। স্থানান্তরিত শিমুলিয়া ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়কের মেরামত কাজ অব্যাহত থাকায় শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

Friday, January 02, 2015

লৌহজংয়ে মাওয়া পুলিশ ফাঁড়ির মদের ব্যবসা

মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়া পুরাতন ফেরীঘাটের কাছে মাওয়া নৌ-পুলিশ ফাড়ী থেকে ১৫০ গজ দূরে নদীর পারে চলছে চোলাই (বাংলা)মদের রমরমা ব্যাবসা। ফাঁড়ি পুলিশের নাকের ডগায় দীর্ঘদিন যাবৎ মদের এ ব্যবসা প্রকাশ্যে চললেও দেখার জেনো কেউ নেই।

সম্ভাবনার বাংলাদেশ - পদ্মাপাড়ে টাউনশিপ

গোলাম রাব্বানীঃ সম্ভাবনার এক নতুন সূর্য উঠছে পদ্মায়। সেতুর দুই অংশে হংকংয়ের মতো টাউনশিপ গড়তে মহাপরিকল্পনা হাতে নিচ্ছে সরকার। সেখানে গড়ে তোলা হবে আধুনিক শিল্পনগরী। হবে বিশ্বমানের আবাসিক স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়। থাকবে মসজিদ-মাদ্রাসা।

Wednesday, December 31, 2014

মুন্সীগঞ্জে হরতালে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মাঠে নেই

মুন্সীগঞ্জে হরতালে মাঠে নেই জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির আদেশের প্রতিবাদে সারাদেশে দুই দিনের হরতালের প্রথম দিনের শুরুতে মুন্সীগঞ্জের কোথাও তাদের পিকেটিং করতে দেখা যায়নি।

বিএনপির হরতাল এখন ভোঁতা অস্ত্র : মাওয়া চৌরাস্তায় সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির হরতাল এখন ভোঁতা অস্ত্র। এ অস্ত্র দিয়ে সরকার হটাতে চাইছে বিএনপি। হরতাল ডেকে বিএনপির নেতাকর্মীরাই মাঠে থাকেন না।’

Tuesday, December 30, 2014

ঘন কুয়াশায় চলতে সক্ষম বিশেষ ফগলাইট লাগানো হচ্ছে ফেরীতে

মো: রুবেল ইসলাম: নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, এবার ফেরীতে লাগানো হচ্ছে ঘন কুয়াশায় চলতে সক্ষম বিশেষ ফগলাইট। শীঘ্রই এসব বিশেষ ফগলাইট দেশের সবগুলো ফেরীতে লাগানোর জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।

মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে

ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দিনগত রাত ১১টা থেকে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এদিকে, কুয়াশার কারণে গতিপথ হারিয়ে মাঝপদ্মায় আটকা পড়ে নোঙরে রয়েছে ৪টি ফেরি। এতে শতাধিক যানবাহনে থাকা যাত্রী সাধারণ প্রচণ্ড শীতে দুর্ভোগের মধ্যে পড়েছেন।

Monday, December 29, 2014

নৌ-পরিবহন মন্ত্রী ১৩ ঘন্টা পর দুর্ভোগ থেকে রেহাই পেলেন

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ঘন কুয়াশার কারনে মাঝ পদ্মায় ফেরীতে নোঙরে থাকা অবস্থায় দুর্ভোগের কবল থেকে সোমবার সাড়ে বেলা ১২ টার দিকে রেহাই পেয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান ও কেন্দ্রীয় আ’লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম। দীর্ঘ ১৩ ঘন্টা পর তারা ঘন কুয়াশা ও শীত থেকে রেহাই পেলেন।

ঘন কুয়াশার কারণে বন্ধ থাকা শিমুলিয়া-কাওরাকান্দি নৌ-রুট ১২ ঘণ্টা পর সচল

ঘন কুয়াশার কারণে বন্ধ থাকা শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুট ১২ ঘণ্টা পর সচল হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এর আগে রোববার রাত সাড়ে ১০টায় ঘন কুয়াশার কারণে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৮) ডিসেম্বর রাত সাড়ে ১০টা থেকে নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

জিহাদের মরদেহ মাওয়া অতিক্রম করেছে

ঢাকার শাজাহানপুরে পরিত্যক্ত গর্তে পড়ে নিহত শিশু জিহাদের মৃতদেহ নিয়ে মাওয়া-কাওড়াকান্দি নৌরুট অতিক্রম করেছেন তার স্বজনেরা। ময়নাতদন্ত শেষে দাফনের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে জিহাদের মরদেহ শরীয়তপুরের গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছে।

Sunday, December 28, 2014

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটের ফেরি সার্ভিস সাড়ে ৯ ঘণ্টা পর সচল

ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার সাড়ে ৯ ঘণ্টা পর শিমুলিয়া-কাওড়াকান্দি নৌ-রুটের ফেরি সার্ভিস সচল হয়েছে। রোববার সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয় বলে জানান ফেরি কর্তৃপক্ষ। এর আগে শনিবার রাত ১১টা থেকে চলাচলরত ৩ টি রো রো ফেরিসহ ১১টি ফেরি মাঝ পদ্মায় নোঙ্গর করে রাখতে হয়।

নানামুখী সঙ্কটে মুন্সীগঞ্জের পুলিশ : ঘুমাতে হয় পালাক্রমে

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল: মুন্সীগঞ্জ পুলিশের যান সঙ্কট এখন প্রকট। লক্করঝক্কর মার্কা গাড়িতেই চলছে টহলসহ নানা অভিযান। সন্ত্রাসী ও মাদকের চালান ধরতে গিয়ে প্রায়ই বিকল হচ্ছে পুলিশের পিকাপ। নদীপথেও একই অবস্থা। তাই শুধু যানবাহনের কারণে পুলিশের কর্মতৎপরতা ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে।

ঘন কুয়াশায় মাওয়া-কাওড়াকান্দী নৌরুটে আটকা ১১ ফেরি : দুর্ভোগে যাত্রীরা

ঘন কুয়াশার কারণে চ্যানেলের গতিপথ হারিয়ে মাওয়া-কাওড়াকান্দী নৌরুটের মাঝ পদ্মায় আটকা পড়েছে ১১টি ফেরি। এর ফলে শনিবার (২৭ ডিসেম্বর) রাত ১১টার পর এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।