Wednesday, May 25, 2011

মমতাকে অনুসরণ করলেন রোমানা

ভারতীয় মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের চালচলন অনুসরণ করছেন অভিনেত্রী রোমানা। তার কথা বলার ঢং, পোশাক-পরিচ্ছদ, চলন-বলন সবকিছুই। শুধু তাই নয়, প্রতিনিয়ত টেলিভিশনে সংবাদ দেখে তার সম্পর্কে পূর্ণ ধারণাও নিচ্ছেন তিনি। আর এসব কিছু তিনি করছেন মমতা চরিত্রটিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। পি এ কাজল পরিচালিত ‘বদলে যাও বদলে দাও’ শিরোনামের একটি ছবিতে রোমানাকে মমতা বন্ধ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। আর এ চরিত্রটি সুন্দর ও নিখুঁতভাবে ফুটিয়ে তুলতেই তার এ কার্যক্রম। মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনীর ছায়া অবলম্বনে একটি চিত্রনাট্য লিখছেন কাহিনীকার আবদুল্লাহ জহির বাবু, যেখানে রোমানা মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন। আর এ নিয়ে তার উচ্ছ্বাসেরও কমতি নেই এমনটাই জানালেন রোমানা।

দিনের শেষেকে বললেন, এটি আমার জন্য অনেক সৌভাগ্যের একটি বিষয়। আমি কাজল দাকে বলেছিলাম চরিত্রটি চ্যালেঞ্জিং হলেও আমাকে সুযোগ দেয়ার জন্য । তিনি আমাকে সুযোগ দিয়েছেন। এ জন্য আমি আনন্দিত। আমি চাই আমার সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে চরিত্রটি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে। আর এজন্য এখন থেকেই আমি নিজেকে প্রস্তুত করছি। চেষ্টা করছি মমতা বন্ধ্যোপাধ্যায়কে অনুসরণ করার। আর এ ছবিটির মাধ্যমেই দর্শকরা প্রথম আমাকে একক নায়িকা হিসেবে কোনো চলচ্চিত্রে দেখতে পাবেন।

দিনের শেষে