সিরাজদিখান উপজেলার রাজানগর-সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্র মোশারফ হোসেন (১৪) বুধবার সকালে বিদ্যুত স্পৃষ্ট হয়ে মারা গেছে। ঐ বিদ্যালয়ের শিক্ষক মোঃ হাবিবুর রহমান জানান, মোশারফ সকাল বেলা পার্শ্বের বাড়িতে বাড়ি নির্মানের কাজ দেখতে গিয়ে এক পর্যায়ে বিদ্যুতে তারের সংগে লেগে নিচে পরে যায়। তখন ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। মৃত মোশারফ রাজানগর গ্রামের মোকলেসুর রহমানের ছেলে। বাদ আসর জানাযা শেষে তাকে রাজানগর কবরস্থানে দাফন করা হয়।বাংলাপোষ্ট