Showing posts with label ইতিহাস. Show all posts
Showing posts with label ইতিহাস. Show all posts

Tuesday, December 16, 2014

নিশ্চিহ্ন হচ্ছে গণকবর বধ্যভূমি : হারিয়ে যাচ্ছে শহীদ স্মৃতি

মুন্সীগঞ্জে স্বাধীনতা যুদ্ধের বীরত্বগাথা অনেক স্মৃতিচিহ্ন সংরক্ষণের অভাবে বিনষ্ট হচ্ছে। আর বধ্যভূমিগুলো সঠিকভাবে চিহ্নিত করা হয়নি স্বাধীনতার ৪৩ বছরেও। অসংখ্য বদ্ধভূমি রয়েছে ঢাকার কাছের এই অঞ্চলটিতে। মুন্সীগঞ্জ জেলা তথা এই অঞ্চলের সবচেয়ে বড় বধ্যভূমি গজারিয়া গোসাইরচর বধ্যভূমি।

মুন্সীগঞ্জের বধ্যভূমি : হারিয়ে যাচ্ছে শহীদ স্মৃতি...

পাকিস্তানি হানাদারদেরদের নিষ্ঠুর ধ্বংসযজ্ঞের স্মারক মুন্সীগঞ্জের কেন্দ্রীয় বধ্যভূমি । সরকারি হরগঙ্গা কলেজ ক্যাম্পাসের দক্ষিণ-পূর্ব কোণে এ বধ্যভূমিটির অবস্থান। ২০০৬ সালে এই বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণ করে গণপূর্ত বিভাগ। ২০ শতাংশ জায়গার ওপর বদ্ধভূমির স্মৃতিসৌধ।

Friday, December 12, 2014

মুন্সীগঞ্জের রক্ষক্ষয়ী মুক্তিযুদ্ধের দিনগুলো

মোজাম্মেল হোসেন সজল: ১৯৭১-এর রক্তঝরা মাস ডিসেম্বর। রক্ষক্ষয়ী মুক্তিযুদ্ধ আর বিভীষিকাময় অবরুদ্ধ জীবনের পর ১৯৭১ সালের ১১ ডিসেম্বর হানাদারমুক্ত হয় মুন্সীগঞ্জ। এ সময়ে পাক বাহিনীর বর্বরতা আর মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধ চলে জেলাব্যাপী।

Thursday, December 11, 2014

একাত্তরের রণাঙ্গনের বীরযোদ্ধা এখন “ফেরীওয়ালা”

পুরো নাম মোস্তফা দেওয়ান। সবাই ডাকেন মোস্তফা কাকা বলে। ৬৬ বছর বয়সে এখন তিনি একজন ফেরীওয়ালা। ভ্যান গাড়ীতে করে গার্মেন্টের তৈরী রিজেক্ট জামা-কাপড় বিক্রি করেন। প্রতিদিন ছুটে যান শহরের অলি-গলি। একাত্তরের রণাঙ্গনের বীরযোদ্ধা মোস্তফা যেন এখন জীবনযুদ্ধের ফেরীওয়ালা।

আজ ১১ ডিসেম্বর : মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস

আজ বৃহস্পতিবার ১১ ডিসেম্বর মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস। এই উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিয় ও জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। এর মধ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোট ৫ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচী নিয়েছে। এ নিয়ে জেলার বিভিন্নস্থানে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

Wednesday, December 10, 2014

হাঁটুর গুলির দাগ রফিকুলকে স্মৃতিতাড়িত করে

মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, 'এত দিন পর যখন ডান হাঁটুর ওপরে গুলির ওই দাগটি দেখি, তখন স্মৃতিকাতর হয়ে পড়ি'
যদি একবার তার দেখা পেতেন? মধ্যবয়সে এসে বীরপ্রতীক মো. রফিকুল ইসলামের বারবার না দেখা ওই মানুষটার কথা মনে পড়ে।

Tuesday, December 09, 2014

আজ শহীদ নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী

শহীদ মুক্তিযোদ্ধা একেএম নজরুল ইসলাম কিরণের ৪৩ তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এই উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বাউশিয়া পুরনো ফেরিঘাটস্থ তাঁর সমাধি প্রাঙ্গনে সকালে ফুলেল শ্রদ্ধা, কোরআনখানি, দোয়া, দুপুরে দুস্থভোজ এবং বিকাল ৩টায় স্মরণ সভার আয়োজ করা হয়েছে।

পাকিস্তানিদের নিষ্ঠুর ধ্বংসযজ্ঞের স্মারক মুন্সীগঞ্জের কেন্দ্রীয় বধ্যভূমি

পাকিস্তানি হানাদারদেরদের নিষ্ঠুর ধ্বংসযজ্ঞের স্মারক মুন্সীগঞ্জের কেন্দ্রীয় বধ্যভূমি । সরকারি হরগঙ্গা কলেজ ক্যাম্পাসের দক্ষিণ-পূর্ব কোণে এ বধ্যভূমিটির অবস্থান। ২০০৬ সালে এই বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণ করে গণপূর্ত বিভাগ। ২০ শতাংশ জায়গার ওপর বদ্ধভূমির স্মৃতিসৌধ।

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ডা. লুৎফুন নেসা

বিদ্যালয় জীবন থেকেই আন্দোলন-সংগ্রামে রত ডা. লুৎফুন নেসা৷ বীর সৈনিক ও রাজনীতিক পিতার উৎসাহ তাঁকে আরো বেশি অনুপ্রাণিত করেছে অধিকার আদায়ের লড়াইয়ে যোগ দিতে৷ মুক্তিযুদ্ধেও কাজ করেছেন এই সাহসী নারী৷

Saturday, December 06, 2014

রামপালে মোগল আমলে তৈরি পানাম-পুলঘাটা সেতু

মুন্সিগঞ্জের রামপালে মোগল আমলে তৈরি পানাম পুলঘাটা সেতুটি তদারকির অভাবে নষ্ট হতে বসেছে। চুন-সুরকি দিয়ে তৈরি ১৭১ ফুট দৈর্ঘ্যের সেতুটির কাঠামোর বিভিন্ন অংশ ইতিমধ্যে ভেঙে গেছে। ঈদ, পূজা ও পয়লা বৈশাখের মতো উৎসবের দিনে শত শত দর্শনার্থীর ভিড় জমে সেতুর ওপরে।

Thursday, December 04, 2014

কাজীকসবায় হাজার বছর পুরনো বিষ্ণু মূর্তি উদ্ধার

মুন্সীগঞ্জের সদর উপজেলা থেকে ৪ মণ ওজনের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। কাজী কসবা গ্রাম থেকে বৃহস্পতিবার দুপুরে মাটিকাটার শ্রমিকরা মূর্তিটি উদ্ধার করে।

Tuesday, December 02, 2014

স্মৃতিসৌধের স্থপতি মাইনুলের নীরব প্রস্থান

মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা নিবেদনের প্রতীক জাতীয় স্মৃতিসৌধের খ্যাতিমান স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের নীরব প্রস্থান ঘটেছে। তিনি আর ইহজগতে বেঁচে নেই। আমাদের ছেড়ে অনেকটাই নীরবে পরপাড়ে পাড়ি দিয়েছেন তিনি।

হযরত বাবা আদম শহীদ (র.) এর মসজিদ

কিভাবে যাওয়া যায়: ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সীগঞ্জ। মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপালে হযরত বাবা আদম শহীদ (র.) এর মাজার সংলঘ্ন মসজিদ অবস্থিত। সড়কপথে ঢাকা থেকে মুন্সীগঞ্জের দূরুত্ব মাত্র ২৩ কিলোমিটার।

সংস্কারের নামে ঐতিহ্যবাহী শ্যামসিদ্ধি মঠের সর্বনাশ!

মো. আল মামুন: বিক্রমপুরের ঐতিহ্যবাহী পূরাকীর্তি শ্যামসিদ্ধির মঠ তার সৌন্দর্য হারাতে বসেছে। শ্রীনগর উপজেলার অর্ন্তগত শ্যামসিদ্ধি নামক স্থানে বাংলা ১২৪৩ সনে নির্মিত হয়েছিল এই মঠটি। উপমহাদেশের সর্বোচ্চ উচ্চতার মঠ বলে এর সুনাম রয়েছে।

Monday, November 24, 2014

ধ্বংস হতে চলেছে মুন্সিগঞ্জের ঐতিহ্যবাহী ‘গণসদন’

ভবতোষ চৌধুরী নূপুর: অযত্ন-অবহেলায় সম্পূর্ণ ধ্বংস হতে চলেছে মুন্সিগঞ্জের অর্ধশত বছরের ঐতিহ্যবাহী নাট্যমঞ্চ ‘গণসদন।’ জাতীয়-স্থানীয় ও বিদেশি নাট্যশিল্পী-কলাকুশলীদের পদচারণায় একসময় মুখরিত থাকত এই মঞ্চ ও আশপাশের পরিবেশ।

Thursday, November 20, 2014

পোল ঘাটার মোগল আমলে নির্মিত ইটের পুল ধ্বংসের পথে

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল: কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সদর উপজেলার রামপাল ইউনিয়নের পোল ঘাটার ইটের পুল। ইট ও সুরকি দিয়ে তৈরি এই পুলটি মোগল আমলের অন্যতম আকর্ষণীয় পুরার্কীতি।

Monday, November 17, 2014

বিক্রমপুরের হারিয়ে যাওয়া মহারাজা রাজবল্লভের রাজপ্রাসাদ

ফাহিম ফিরোজ: মহারাজা রাজবল্লভের বিক্রমপুরের হারিয়ে যাওয়া রাজপ্রাসাদ। ২৭৮ বছর পর আবার তা খোঁজে পাওয়া গেল। এত দিন পর্যন্ত কেউ জানতো না এটি কোন মহারাজার। তার নাম ছিল মহারাজা রাজবল্লভ সেন।

Wednesday, November 12, 2014

আমার মুন্সিগঞ্জ-বিক্রমপুর

রাজীব নুর: ইতিহাস, ঐতিহ্য আর বহু কীর্তিমান মনীষির স্মৃতিধন্য মুন্সিগঞ্জ জেলা । এ জেলার প্রাচীন নিদর্শনসমূহের সাথে জড়িয়ে আছে হাজারো গৌরব গাঁথা, সুখ-দু:খের নানা উপাখ্যান । সংগীত, নাটক, নৃত্য, সাহিত্য, আবৃত্তি, সংস্কৃতির সকল শাখায় সমৃদ্ধ এ মুন্সিগঞ্জ ।

Sunday, November 09, 2014

স্বাধীন বাংলার রাজধানী বিক্রমপুর : একাল সেকাল - মুহাম্মদ জমির হোসেন

ঐতিহাসিক জনপদ বিক্রমপুর, স্বাধীন বাংলার রাজধানী বিক্রমপুর আজ ঐতিহ্য হারাতে বসেছে। এক সময়ের সেই গৌরবের রাজধানী বিক্রমপুর এখন অতিতের নিরব সাক্ষী মাত্র। নির্জন ভগ্নস্তূপের উপর দাঁড়িয়ে আছে। অস্তিত্বরক্ষার প্রাণান্তকর চেষ্টায় কেবল মৌনমুখের নীরব হাতছানি। রক্ষা করার কেউ নেই।

স্বাধীন বাংলার রাজধানী বিক্রমপুর : একাল সেকাল - মুহাম্মদ জমির হোসেন

ঐতিহাসিক জনপদ বিক্রমপুর, স্বাধীন বাংলার রাজধানী বিক্রমপুর আজ ঐতিহ্য হারাতে বসেছে। এক সময়ের সেই গৌরবের রাজধানী বিক্রমপুর এখন অতিতের নিরব সাক্ষী মাত্র। নির্জন ভগ্নস্তূপের উপর দাঁড়িয়ে আছে। অস্তিত্বরক্ষার প্রাণান্তকর চেষ্টায় কেবল মৌনমুখের নীরব হাতছানি। রক্ষা করার কেউ নেই।