Showing posts with label আবদুল হাই. Show all posts
Showing posts with label আবদুল হাই. Show all posts

Tuesday, January 06, 2015

মুন্সীগঞ্জের মুক্তারপুরে বিএনপির কালো পতাকা মিছিল

ঢাকায় দলের সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি ও গুলশানের বাসভবনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে সোমবার সকালে কালো পতাকা মিছিল করেছে জেলা বিএনপি।

Sunday, January 04, 2015

৫ই জানুয়ারির সমাবেশ : মুন্সীগঞ্জে দফায় দফায় প্রস্তুতি সভা

ঢাকায় আগামী ৫ই জানুয়ারির সমাবেশ ঘিরে মুন্সীগঞ্জে দিনভর দফায় দফায় প্রস্তুতি সভা করেছে মুন্সীগঞ্জ বিএনপির। আজ শনিবার সকালে গজারিয়া ও সন্ধ্যায় মুন্সীগঞ্জ সদর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে এ সভা চলে।

Wednesday, December 17, 2014

“অবৈধ সরকারকে তাড়াতে হবে”- আবদুল হাই

মোজাম্মেল হোসেন সজল: বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মন্ত্রী ও জেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল হাই বলেছেন, বিএনপি মুক্তিযোদ্ধার দল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমানও একজন সেক্টর কমান্ডার ছিলেন।

Tuesday, November 25, 2014

গজারিয়ায় বিএনপির গণসংযোগে আওয়ামীলীগের হামলা

শেখ মো. রতন: পুলিশের উপস্থিতিতে স্থানীয় আওয়ামী লীগ-ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির গণসংযোগ স্থলে। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

Saturday, October 25, 2014

গজারিয়া উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও নিন্দা প্রস্তাব গৃহিত

গজারিয়ার সিনিয়ন সাংবাদিক জনাব শাখাওয়াত সরকারের অকাল মৃত্যুতে তিন দিনের শোক কর্মসুচীর ঘোষনা করা হয় উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে। বর্তমান সংসদ সদস্য এড্. মৃণালকান্দি দাস সাবেক সংসদ সদস্য মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল হাই

Saturday, July 23, 2011

আওয়ামী লীগে সমন্বয় নেই, বিএনপিতে চলছে টিকে থাকার লড়াই

রাসেল মাহমুদ, মুন্সীগঞ্জ থেকে: মুন্সীগঞ্জ আওয়ামী লীগে চলছে স্থবিরতা। জেলা নেতাদের বিভক্তির কারণে দল চলছে টালমাটালভাবে। নেই উল্লেখযোগ্য কর্মকাণ্ড। স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা নেতাদের মধ্যে নেই সমন্বয়। প্রায় সাত বছর আগে জেলা কমিটির কাউন্সিল হয়েছিল। আর শহর কমিটিও চলছে ছয় বছর ধরে। এর পর এখন পর্যন্ত আর কোন কাউন্সিলের উদ্যোগ নেয়া হয়নি। অবশ্য জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের দাবি সাংগঠনিক কাজের দায়িত্ব নির্বাচিত কমিটির ওপর।

Thursday, July 14, 2011

শামসুল ইসলাম বনাম হাই

মুন্সীগঞ্জ : বিএনপি
মুন্সীগঞ্জে শাহ মোয়াজ্জেম হোসেন, এম শামসুল ইসলাম, মিজানুর রহমান সিনহা এবং আবদুল হাইয়ের মতো ডাকসাইটে অনেক নেতা থাকলেও জেলা বিএনপি মূলত দুই শিবিরে বিভক্ত। এর একাংশের নেতৃত্বে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম শামসুল ইসলাম, অন্য অংশের নেতৃত্বে জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী মো. আবদুল হাই।

Sunday, July 10, 2011

মুন্সীগঞ্জে বিএনপি’র মিছিলে পুলিশের বাধা

মুন্সীগঞ্জ জেলা বিএনপি’র বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কর্মসূচি পালনকালে পুলিশি বাধার মুখে পড়ে জেলা বিএনপি’র নেতাকর্মীরা। জানা যায়, জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের দর্পণা সিনেমা হলের সামনে গেলে পুলিশ তাতে বাধা দেয়।

Tuesday, May 17, 2011

মুন্সীগঞ্জ বিএনপি দুই মেরুতে

লুৎফর রহমান/রাসেল মাহমুদ, মুন্সীগঞ্জ থেকে: গত নির্বাচনে করা ভুলের মাশুল দিচ্ছে মুন্সীগঞ্জ বিএনপি। দলের কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত তছনছ করে দিয়েছে পুরো জেলার রাজনৈতিক হিসাব। ভুল সিদ্ধান্তে দীর্ঘ দিন দখলে রাখা এই জেলার সবক’টি আসন হারায় দলটি। দেখা দেয় দ্বন্দ্ব-বিভক্তি। জাতীয় নির্বাচনের ফল বিপর্যয়ের প্রভাব পড়ে পরবর্তী উপজেলা নির্বাচনে। ছয়টি উপজেলার একটিতেও বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হতে পারেননি। মুন্সীগঞ্জ-৩ (সদর) আসনে পাঁচবার দলীয় সংসদ সদস্য হয়েছেন বিএনপি সভাপতি আবদুল হাই।

মুন্সীগঞ্জ বিএনপি দুই মেরুতে

লুৎফর রহমান/রাসেল মাহমুদ, মুন্সীগঞ্জ থেকে: গত নির্বাচনে করা ভুলের মাশুল দিচ্ছে মুন্সীগঞ্জ বিএনপি। দলের কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত তছনছ করে দিয়েছে পুরো জেলার রাজনৈতিক হিসাব। ভুল সিদ্ধান্তে দীর্ঘ দিন দখলে রাখা এই জেলার সবক’টি আসন হারায় দলটি। দেখা দেয় দ্বন্দ্ব-বিভক্তি। জাতীয় নির্বাচনের ফল বিপর্যয়ের প্রভাব পড়ে পরবর্তী উপজেলা নির্বাচনে। ছয়টি উপজেলার একটিতেও বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী হতে পারেননি। মুন্সীগঞ্জ-৩ (সদর) আসনে পাঁচবার দলীয় সংসদ সদস্য হয়েছেন বিএনপি সভাপতি আবদুল হাই।

Friday, May 06, 2011

শেয়ার কেলেঙ্কারির প্রতিবাদে মুন্সীগঞ্জ বিএনপি’র স্মারকলিপি

শেয়ার কেলেঙ্কারির প্রতিবাদে মুন্সীগঞ্জ জেলা বিএনপি প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি পেশ করেছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি নেতাকর্মীরা জেলা প্রশাসক মো. আজিজুল আলমের মাধ্যমে ওই স্মারকলিপি দেয়া হয়। দলীয় সূত্র জানায়, জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা মুন্সীগঞ্জ জেলা প্রশাসক-১ মো. আজিজুল আলমের মাধ্যমে শেয়ার কেলেঙ্কারির প্রতিবাদে প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি দাখিল করেন।