Saturday, October 25, 2014

গজারিয়া উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও নিন্দা প্রস্তাব গৃহিত

গজারিয়ার সিনিয়ন সাংবাদিক জনাব শাখাওয়াত সরকারের অকাল মৃত্যুতে তিন দিনের শোক কর্মসুচীর ঘোষনা করা হয় উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে। বর্তমান সংসদ সদস্য এড্. মৃণালকান্দি দাস সাবেক সংসদ সদস্য মুন্সীগঞ্জ জেলা বিএনপির সভাপতি জনাব আব্দুল হাই এবং গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা গজারিয়ার বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে থাকা সত্যেও সাংবাদিক শাখাওয়াত সরকারের নামাজের জানাযায় অংশ গ্রহন না করায় এবং শাখাওয়াত সরকারের পরিবারকে সহমর্মিতা জানাতে না যাওয়ায় উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এই নিন্দা প্রস্তাব গৃহিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের এক অংশের সভাপতি জনাব জসিম উদ্দিন, সাংবাদিত মোস্তফা সারোয়ার বিপ্লব, আমিরুল ইসলাম নয়ন, আবুবকর সিদ্দিক, নাছির উদ্দিন, আমজাদ হোসেনসহ আর সাংবাদিকরা।

গজারিয়া আলোড়ন