Saturday, October 25, 2014

মাওয়া ৩নং ফেরীঘাট এলাকা থেকে জাল টাকাসহ আটক-১

বহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার মাওয়া ৩নং ফেরীঘাট এলাকা থেকে ১৮টি এক হাজার টাকার জাল নোটসহ এক যুবককে আটক করেছে পুলিশ। মাওয়া ৩নং ফেরীঘাট এলাকার একটি মুদি দোকানে জাল টাকা দিয়ে দোকানের মালামাল কেনার সময় উপজেলার কুমারভোগ গ্রামের খলিলুর রহমানকে (২২)জাল টাকাসহ হাতেনাতে আটক করে পুলিশ।লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাএক্সপ্রেস