Showing posts with label আব্দুল হাকিম বিক্রমপুরী. Show all posts
Showing posts with label আব্দুল হাকিম বিক্রমপুরী. Show all posts

Tuesday, July 05, 2011

আবদুল হাকিম বিক্রমপুরীর ২৪তম মৃত্যুবার্ষিকী আজ

অবিভক্ত বঙ্গীয় আইন পরিষদ, প্রাদেশিক ও জাতীয় পরিষদের সাবেক সদস্য, প্রখ্যাত রাজনীতিবিদ, সমাজসেবক ও সাহিত্যসেবী আবদুল হাকিম বিক্রমপুরীর ২৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আবদুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদ, স্মৃতি পাঠাগার, তার প্রতিষ্ঠিত কে কে গভ. ইনস্টিটিউশন ও মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের কবর জেয়ারত, কোরআনখানি, মিলাদ মাহফিল।