নৌ-পথে চলাচলকারী যাত্রী ও নৌ-যানসমূহের যাত্রাপথ নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে মাসব্যাপী অভিযান পরিচালনা করছে নৌ-পুলিশ। এরই অংশ হিসেবে নৌ-পুলিশের একটি টিম গজারিয়ার বারকালিপুর এলাকায় ছদ্মবেশে টহল প্রদানকালে এমভি সাফিনা নামের মালবাহী জাহাজ থেকে চাঁদাবাজির সময় হাতেনাতে সাত চাঁদাবাজকে গ্রেফতার করেছে।মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জামান মোবাইল কোর্ট পরিচালনা করে গ্রেফতারকৃতদের ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেছে। নৌ-পুলিশের একটি দল সোমবার চাঁদপুর জেলাধীন ষাটনল এলাকা হতে চাঁদাবাজির প্রস্তুতি গ্রহণকালে নয়ন (৪২), রনি (৩০), বিল্লাল (৩৫) এবং মিজান (৩৫) নামে ৪ ব্যক্তিকে আটক করে।
জনকন্ঠ