Showing posts with label আড়িয়ল বিল. Show all posts
Showing posts with label আড়িয়ল বিল. Show all posts

Tuesday, November 18, 2014

শ্রীনগরের আড়িয়ল বিলে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ বিনষ্ট

মুন্সীগঞ্জের শ্রীনগরের আড়িয়লবিলের দু’টি দিঘীতে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ লাখ টাকার মাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে উপজেলার প্রাকৃতিক মাছের অভয়াশ্রম আড়িয়ল বিল এলাকার আলমপুরে এঘটনা ঘটে।

শ্রীনগরের আড়িয়ল বিলে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ বিনষ্ট

মুন্সীগঞ্জের শ্রীনগরের আড়িয়লবিলের দু’টি দিঘীতে বিষ প্রয়োগ করে প্রায় ১৫ লাখ টাকার মাছ বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। সোমবার ভোরে উপজেলার প্রাকৃতিক মাছের অভয়াশ্রম আড়িয়ল বিল এলাকার আলমপুরে এঘটনা ঘটে।

Friday, October 31, 2014

আড়িয়ল বিল ডাকাত মুক্ত করার দাবীতে সমাবেশ

আরিফ হোসেন: শ্রীনগরের আড়িয়ল বিল ডাকাত মুক্ত করার দাবীতে সমাবেশ ও মিছিল করেছে জনতা। গতকাল বৃহস্পতিবার বিকাল পাঁচটার দিকে উপজেলার গাদিঘাট এলাকায় এ সমাবেশের আয়োজন করা হয়।

Sunday, October 12, 2014

আড়িয়ল বিলের বিভীষিকা নৌ-ডাকাত!

crime1210মেহেদী আল আমিন: মুন্সীগঞ্জের শ্রীনগর, ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলার মাঝখানে শত বর্গকিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে বিস্তৃত আড়িয়ল বিল। বর্ষা মৌসুমে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন হাজারো জেলে।

Sunday, May 22, 2011

আড়িয়ল বিল নিয়ে ফের আলোচনা মুন্সীগঞ্জে

রাসেল মাহমুদ, মুন্সীগঞ্জ থেকে: আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে ফের আলোচনার ঝড় মুন্সীগঞ্জে। জেলা শহরসহ শ্রীনগর উপজেলার সর্বত্রই তোলপাড় চলছে মানবজমিনে প্রকাশিত এ সংক্রান্ত রিপোর্ট নিয়ে। স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ বলেছেন, আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণ করার পরিকল্পনার আপাতত সরকারের নেই। এখানকার জনগণ চাইলে এখানে বিমানবন্দর হবে, অন্যথায় না। তিনি বলেন, প্রধানমন্ত্রীও বলেছেন, আড়িয়ল বিল এলাকার জনগণ না চাইলে এখানে বিমানবন্দর হবে না। বিলের জমি মাপার জন্য কোন সার্ভেয়ার যাচ্ছে না।

Thursday, May 19, 2011

আড়িয়ল বিলেই হচ্ছে বিমানবন্দর!

লুৎফর রহমান/রাসেল মাহমুদ, মুন্সীগঞ্জ থেকে : আড়িয়ল বিলেই বিমানবন্দর হচ্ছে। এমন জল্পনা পুরো আড়িয়ল বিল এলাকার মানুষের মাঝে। স্থানীয় সংসদ সদস্য বলছেন, এলাকার মানুষ চাইলে আড়িয়ল বিলেই বিমানবন্দর হবে। প্রতি বছর বিলের খাসজমি কৃষকদের লিজ দেয়া হলেও এবার দেয়া হয়নি। বিমানবন্দর না করার ঘোষণা দেয়া হলেও মাঝেমধ্যে বিল এলাকায় সার্ভেয়ার যান সরকারি জমি মাপতে।

Tuesday, May 03, 2011

পাকা ধানের মৌতাত আর চাষীর ব্যস্ততায় উৎসবমুখর আড়িয়ল বিল

মুন্সিগঞ্জের আড়িয়ল বিলে বোরো তোলার ধুম পড়েছে। একই সঙ্গে ধান কুড়ানিদের সোনালি দিন এখন। মুন্সীগঞ্জের আড়িয়ল বিলের ধান কুড়ানি বা ধান-টোকাই রহিমা বেগম বলেন- ‘এখন শুধু তেল আর নুন কিনি। বাকী সব পাই বিলেই।’