Showing posts with label আবদুর রহমান বয়াতী. Show all posts
Showing posts with label আবদুর রহমান বয়াতী. Show all posts

Saturday, July 23, 2011

গুরুতর অসুস্থ রহমান বয়াতী

অবনতি ঘটেছে দেশের প্রখ্যাত লোক সংগীত শিল্পী আব্দুর রহমান বয়াতীর শারীরিক অবস্থার। রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন বয়াতী এখনও অনেকটা নিথর অবস্থাতেই রয়েছেন। এরই মধ্যে আরো দু’বার স্ট্রোক করেছেন তিনি।

Thursday, July 14, 2011

রহমান বয়াতীর পাশে চ্যানেল আই ও সংগীতশিল্পীরা

প্রবীণ শিল্পী আবদুর রহমান বয়াতীর পাশে দাঁড়িয়েছেন চ্যানেল আই এবং সংগীতশিল্পীরা। দীর্ঘ দিন ধরে এই শিল্পী অসুস্থ অবস্থায় জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Tuesday, July 12, 2011

বয়াতির অবস্থা অপরিবর্তিত

abdur rahman boyate
অপরিবর্তিত রয়েছে দেশের প্রখ্যাত লোক সংগীত শিল্পী আবদুর রহমান বয়াতির শারীরিক অবস্থা। রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের ১০৭ নম্বর কেবিনে থাকা বয়াতি এখনও রয়েছেন অনেকটা নিথর অবস্থায়। কোন কথাই বলতে পারছেন না তিনি। খাওয়া দাওয়াও তেমন একটা করতে পারছেন না বলে জানিয়েছেন বয়াতির পরিবার।

Sunday, July 10, 2011

আগের চেয়ে কিছুটা সুস্থ আবদুর রহমান বয়াতী

লোকসঙ্গীত শিল্পী আবদুর রহমান বয়াতীর শারীরিক অবস্থা উন্নতির পথে। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ার ফলে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের আইসিইউ থেকে গত ৬ জুলাই বুধবার সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। এ প্রসঙ্গে বয়াতীর ছেলে আলম জানিয়েছেন, ‘বাবার প্রস্রাব বন্ধ হয়ে যাওয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হয়েছিল।

Friday, July 08, 2011

কিছুটা সেরে উঠেছেন আবদুর রহমান বয়াতী

লোকসঙ্গীত শিল্পী আবদুর রহমান বয়াতির শারীরিক অবস্থা উন্নতির পথে। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ার ফলে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের আইসিইউ থেকে ৬ জুলাই বুধবার সকালে তাকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে।

Thursday, July 07, 2011

‘মন আমার দেহ ঘড়ি’ গানের শিল্পী‍: আবদুর রহমান বয়াতি

লিয়াকত হোসেন খোকন
‘মন আমার দেহ ঘড়ি সন্ধান করি কোন মেস্তরি বানাইয়াছে’ গানের শিল্পী আবদুর রহমান বয়াতি এখন অসুস্থ অবস্থায় দিনগুলো পার করছেন। একটা সময় গেছে যখন তিনি হাজারো মানুষের সামনে, সারারাত ধরে গান গাইতেন। জনতা মুগ্ধ হয়ে তার গান শুনেছে। সেই দিন কেটে গেছে।

উন্নতির পথে বয়াতির শারীরিক অবস্থা

প্রখ্যাত লোকসংগীত শিল্পী আবদুর রহমান বয়াতির শারীরিক অবস্থা উন্নতির পথে রয়েছে। আগের তুলনায় এখন খানিকটা সুস্থ রয়েছেন তিনি। শারীরিক অবস্থার উন্নতির ফলে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের আইসিইউ থেকে গতকাল সকালে তাকে কেবিনে স্থানান্তর করা হয়েছে।

Wednesday, July 06, 2011

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আবদুর রহমান বয়াতী

প্রখ্যাত লোকসংগীত শিল্পী আবদুর রহমান বয়াতীর শাররীক অবস্থার মারাত্মক অবনতি হয়েছে। বাকরুদ্ধ ও বোধশক্তিহীন অবস্থায় তাকে বর্তমানে ধানমন্ডির জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ)-এ নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিল্পী অবস্থা বেশ আশঙ্কাজনক। যে কোনো পরিস্থিতির জন্য তারা বয়াতির পরিবারকে প্রস্তুত থাকার জন্য পরামর্শ দিয়েছেন।

Tuesday, July 05, 2011

আশঙ্কাজনক অবস্থায় আবারও হাসপাতালে আবদুর রহমান বয়াতি

আশঙ্কাজনক অবস্থায় আবারও জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রখ্যাত লোকসংগীত শিল্পী আবদুর রহমান বয়াতিকে। রাজধানীর মাতুয়াইলের বাসায় গতকাল দুপুর ১২টার দিকে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুতই ধানমন্ডিস্থ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়।

Tuesday, June 21, 2011

Abdur Rahman Boyati undergoes surgery

Baul Abdur Rahman Boyati has been critically ill. He has been admitted to Japan Bangladesh Friendship Hospital in Dhaka, says a press release.

Abdur Rahman Boyati undergoes surgery

Baul Abdur Rahman Boyati has been critically ill. He has been admitted to Japan Bangladesh Friendship Hospital in Dhaka, says a press release.

Monday, June 20, 2011

বাউল রহমান বয়াতী আইসিইউতে

বাউল আবদুর রহমান বয়াতী মারাত্মক অসুস্থাবস্থায় বর্তমানে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশের প্রখ্যাত এই লোকসংগীত শিল্পী ইউরোলোজিক্যাল সমস্যায় ভুগছিলেন বেশ কিছু দিন ধরে। অবস্থা গুরুতর আকার ধারণ করলে ১৫ জুন সন্ধ্যায় তাকে এই

আবদুর রহমান বয়াতীর শরীরে সফল অস্ত্রোপচার সম্পন্ন

বাউলসম্রাট আব্দুর রহমান বয়াতীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। আজ রোববার দুপুরে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। ইউরোলজিস্ট সাইফুল ইসলামের তত্ত্বাবধানে হার্নিয়া, মূত্রনালিসহ মোট ৩টি অস্ত্রপচার করা হয়।

Sunday, June 19, 2011

কাল বয়াতির অস্ত্রোপচার

গুরুতর অসুস্থ অবস্থায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়েছে দেশের প্রখ্যাত লোকসংগীতশিল্পী আবদুর রহমান বয়াতিকে। অসুস্থ অবস্থায় ১৫ জুন সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। জানা গেছে, প্রস্রাব একদমই বন্ধ হয়ে গেছে তাঁর।

গুরুতর অসুস্থ আবদুর রহমান বয়াতী

গুরুতর অসুস্থ অবস্থায় জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়েছে দেশের প্রখ্যাত লোকসংগীত শিল্পী আবদুর রহমান বয়াতীকে। বেশ কিছু ইউরোলোজিক্যাল সমস্যা গুরুতর আকার ধারণ করলে ১৫ই জুন সন্ধ্যায় তাকে এ হাসপাতালে ভর্তি করা হয়। মূলত প্রস্রাব একদমই বন্ধ হয়ে গেছে

Thursday, June 16, 2011

আবদুর রহমান বয়াতিকে আশঙ্কাজনক অবস্থায় জেবিএফএইচে ভর্তি

বার্ধক্যজনিত কারণে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দেশের প্রখ্যাত বাউলশিল্পী আবদুর রহমান বয়াতিকে রাজধানীর জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করা হয়েছ গতকাল বুধবার সন্ধ্যায় অবস্থার অবনতি ঘটলে হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে মাতুয়াইলের বাসা থেকে আবদুর রহমান বয়াতিকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Tuesday, June 07, 2011

বয়াতির চিকিৎসার ভার নিল সন্ধানী

'চিকিৎসার অভাবে মানবেতর জীবন কাটছে বয়াতির' শিরোনামে ২৬ এপ্রিল কালের কণ্ঠের 'রঙের মেলা'য় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। প্রতিবেদনে আবদুর রহমান বয়াতির চিকিৎসাহীন মানবেতর জীবনের চিত্র উঠে এসেছিল।

Thursday, June 02, 2011

আবদুর রহমান বয়াতিকে এক লাখ টাকার আর্থিক সহায়তা

২৯ মে মুরাদ পারভেজের পরিচালনায় 'মানবজমিন' নাটকের শততম পর্ব প্রচারিত হয় এনটিভিতে। আর এ উপলক্ষে ৩০ মে উত্তরা ক্লাবে আয়োজন করা হয়েছিল এক প্রীতি সম্মেলনের। এতে উপস্থিত ছিলেন নাটকের অভিনয়শিল্পী ও কলাকুশলীরা।

Friday, May 27, 2011

চিকিৎসার অভাবে মানবেতর জীবন কাটছে বয়াতির

"আমার বাবা আর কখনোই চোখে দেখতে পারবেন না। একতারা নিয়ে 'মন আমার দেহঘড়ি সন্ধান করি' গেয়ে কারো মনও ভরাতে পারবেন না। বয়াতি পরিবার বলে কেউ আমাদের সাহায্যের ব্যাপারে হাত বাড়াচ্ছেন না।

Friday, May 13, 2011

দৃষ্টিশক্তি হারাচ্ছেন আবদুর রহমান বয়াতী

বিশিষ্ট লোকসংগীত শিল্পী আবদুর রহমান বয়াতী দৃষ্টি শক্তি হারিয়ে ফেলছেন। গত কয়েক বছর ধরে অনেকটা বিনা চিকিৎসাতেই মানবেতর দিনযাপন করছেন বরেণ্য এই শিল্পী।