উম্মে হাবিবা বিনতে আব্দুল্লাহ: সিরাজদিখান উপজেলায় পুরাতন মিলনায়তনে সিরাজদিখান প্রেসক্লাবের আয়োজনে ও বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের সহযোগিতায় তিনদিন ব্যাপী সাংবাদিকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষণ শেষ হয় হয়। ৫ ডিসেম্বর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সেক্রেটারী আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলার নির্বাহী কর্মকর্তা মো:আবুল কাসেম। সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুটের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিআইবি-র মাহাপরিচালক মো: শাহ আলমগীর।৭ ডিসেম্বর প্রশিক্ষণ শেষে সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান এড. আবুল কাশেম, মাসিক বিক্রমপুরের প্রতিষ্ঠাতা সম্পাদক এমদাদুল হক পলাশ, মুন্সিগঞ্জ-বিক্রমপুর লেখক ফোরামের উপদেষ্টা শেখ আলী আকবর প্রমুখ। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বিক্রমপুরের কৃতি সন্তান পিআইবির প্রকাশনা ও ফিচার বিভাগের সহযোগী সম্পাদক ড. মোহাম্মদ হাননান, বিক্রমপুরে কৃতি সন্তান বাসসের সাবেক প্রধান বার্তা সম্পাদক এম. শাহজাহান মিয়া ও সহকারী প্রশিক্ষক নাসিমূল আহসান। কোর্সে জেলার বিভিন্ন উপজেলা থেকে ৩৫ জন অংশগ্রহণকারীকে সার্টিফিকেট প্রদান করা হয়।

ক্রাইম বার্তা