Showing posts with label মুন্সীগঞ্জ জেলা. Show all posts
Showing posts with label মুন্সীগঞ্জ জেলা. Show all posts

Sunday, January 04, 2015

সেরাকণ্ঠের পঞ্চম পর্ব : কাতারের দোহায় বাংলাদেশের সন্ধ্যা

সেরাকণ্ঠের পঞ্চম পর্বের বিজয়ীরা প্রিয় মা এবং মাতৃভূমির প্রতি শ্রদ্ধা জানিয়ে যখন অনুষ্ঠানের শুরু, কাতারের দোহায় তখন সূর্য ডুবি ডুবি করছে। চারপাশে অন্ধকার হয়ে আসতেই জ্বলে উঠল পুরো স্টেডিয়াম এবং সুসজ্জিত মঞ্চ।

Wednesday, December 31, 2014

মুন্সিগঞ্জে আর্সেনিকের পরিমান ৮৩%

কাজী মতিন উদ্দিন আহমেদঃ আর্সেনিক (Arsenic) ধূসর আভাযুক্ত সাদা রং বিশিষ্ট ভঙ্গুর প্রকৃতির একটি অর্ধধাতু বা উপধাতু। এটির রাসায়নিক সংকেত As, আণবিক সংখ্যা ৩৩, আণবিক ভর ৭৪.৯২। প্রকৃতিতে আর্সেনিক বিভিন্ন যৌগ আকারে প্রচুর পরিমাণে পাওয়া যায়।

শীতের প্রকোপে মুন্সীগঞ্জের শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে

মুন্সীগঞ্জ হাড়কাপানো শীতে শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে। ঠান্ডা জনিত ডায়রিয়া এবং নিমুনিয়া, স্বাসকষ্ট, চর্ম, জ্বর সর্দিসহ নানা রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় মুন্সীগঞ্জ জেনারেল হাসাপতালে প্রায় সাড়ে ৩ শ’ শিশু চিকিৎসা নিয়েছে। এছাড়া ভর্তি রয়েছে ২২ শিশু।

প্রাথমিক সমাপনীতে দেশ সেরা মুন্সীগঞ্জ

মোঃ হোসনে হাসানুল কবির: আজ মঙ্গলবার দুপুর সারে ১২টার দিকে প্রথম ১০টি বিদ্যালয়কে পুরষ্কাক এর মাধ্যমে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষনা করা হয়। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় দেশের মধ্যে একমাত্র মুন্সীগঞ্জ জেলা শতভাগ পাশের সাফল্য অর্জন করেছে।

Sunday, December 28, 2014

নানামুখী সঙ্কটে মুন্সীগঞ্জের পুলিশ : ঘুমাতে হয় পালাক্রমে

মীর নাসিরউদ্দিন উজ্জ্বল: মুন্সীগঞ্জ পুলিশের যান সঙ্কট এখন প্রকট। লক্করঝক্কর মার্কা গাড়িতেই চলছে টহলসহ নানা অভিযান। সন্ত্রাসী ও মাদকের চালান ধরতে গিয়ে প্রায়ই বিকল হচ্ছে পুলিশের পিকাপ। নদীপথেও একই অবস্থা। তাই শুধু যানবাহনের কারণে পুলিশের কর্মতৎপরতা ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে।

Sunday, December 21, 2014

নতুন কর্মক্ষেত্রের জন্য ৬৪ জেলায় কম্পিউটার ও ভাষা ল্যাব হচ্ছে

নতুন নতুন কর্মক্ষেত্রের জন্য যোগ্য হিসেবে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিচ্ছে সরকার। এর অংশ হিসেবে দেশের ৬৪ জেলার শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন করা হচ্ছে।

Thursday, December 18, 2014

ওয়াসার কমপক্ষে পাঁচশ কোটি টাকা ক্ষতির আশংকা

প্রকল্প অনুমোদনের ১৩ মাস আগে ঢাকা ওয়াসা ঠিকাদারের সঙ্গে চুক্তি করেছে। প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ এবং পরামর্শক নিয়োগের আগেই তড়িঘড়ি করে নিুমানের পাইপ আমদানি হয়েছে। কাজের জন্য দরপত্র দেয়া হয়নি, ভেটিং হয়নি ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে।

Thursday, December 11, 2014

আজ ১১ ডিসেম্বর : মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস

আজ বৃহস্পতিবার ১১ ডিসেম্বর মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস। এই উপলক্ষে সম্মিলিত সাংস্কৃতিক জোট, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিয় ও জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। এর মধ্যে সম্মিলিত সাংস্কৃতিক জোট ৫ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচী নিয়েছে। এ নিয়ে জেলার বিভিন্নস্থানে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

Tuesday, December 09, 2014

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা ডা. লুৎফুন নেসা

বিদ্যালয় জীবন থেকেই আন্দোলন-সংগ্রামে রত ডা. লুৎফুন নেসা৷ বীর সৈনিক ও রাজনীতিক পিতার উৎসাহ তাঁকে আরো বেশি অনুপ্রাণিত করেছে অধিকার আদায়ের লড়াইয়ে যোগ দিতে৷ মুক্তিযুদ্ধেও কাজ করেছেন এই সাহসী নারী৷

Sunday, December 07, 2014

পুলিশের আরও দুই প্রকল্পের একই হাল

ঢাকা থেকে মুন্সিগঞ্জ হয়ে চট্টগ্রাম পর্যন্ত নিজস্ব মাইক্রোওয়েবের মাধ্যমে কম্পিউটার যোগাযোগ স্থাপনের জন্য ২০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছিল পুলিশ টেলিকম। ২০০৭ সালে নেওয়া সেই প্রকল্প এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি।

Monday, December 01, 2014

সংসদে মেট্রোরেল বিল উত্থাপন : মুন্সীগঞ্জ অন্তর্ভূক্ত

মেট্রোরেল নির্মাণ, পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণসহ সংশি­ষ্ট বিষয়ে বিধানের প্রস্তাব করে রবিবার সংসদে মেট্রোরেল বিল-২০১৪ উত্থাপন করা হয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বিলটি উত্থাপন করেন।

বৈখরে বিদ্যুতস্পৃষ্টে দিন মজুরের মৃত্যু

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর এলাকায় বিদ্যুতস্পৃষ্টে বাবু মোল্লা (৩০) নামে এক দিন মজুরের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে এ ঘটনাটি ঘটে। বাবু মোল্লা বৈখর এলাকার সালাহউদ্দিন মোল্লার ছেলে। সদর থানার এসআই মো: ফজলু জানান, রোববার বেলা ১২ টার দিকে একই এলাকার বাসিন্দা স্বপনের ভবনের ছাদে কাজ করছিল দিন মজুর বাবু।

Wednesday, November 26, 2014

জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার এসআই রাসেল

অপরাধ নির্মূলে সফলতার জন্য এসআই রাসেল আহমেদ মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ অফিসার নির্বাচিত হয়েছেন। তিনি সদর থানায় কর্মরত রয়েছেন। তালিকাভুক্ত চিহ্নিত দাগী সন্ত্রাসী গ্রেপ্তার, মাদকদ্রব্য ও আগ্নেয়াস্ত্র উদ্ধারের সফলতার কারণে জেলা পুলিশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি।

Saturday, November 22, 2014

লৌহজংয়ের মাওয়ায় কারচাপায় স্কুলছাত্র নিহত : গাড়ি ভাঙচুর

ঢাকা-মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের লৌহজংয়ে প্রাইভেটকার চাপায় এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ সময় তার বাবা ও ভাই গুরুতর আহত হয়েছে। এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করে রাখে।

Friday, November 21, 2014

৮৬ হাজার বস্তা সার গায়েব : চার জেলায় সার সরবরাহে অনিশ্চয়তা

বিএডিসির ৮৬ হাজার বস্তা সার গায়েব
ভৈরবে বিএডিসির গুদাম থেকে ৮৬ হাজার বস্তা সার গায়েবের পর চারটি জেলার বিএডিসির ডিলারদের মধ্যে সার বিতরণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গতকাল বিএডিসির ভৈরব গুদামে গিয়ে সার না পেয়ে চার জেলার অনেক ডিলার হতাশ হয়ে

Tuesday, November 18, 2014

লাভের আশায় কৃষকরা আবারও রোপণ করছে আলু

ব্যস্ততম সময় কাটছে আলুচাষীদের!
মুন্সিগঞ্জ আলু উপাদন এলাকা হলে এখানকার কৃষকরা আলু জমি তৈরি ও আলু রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন। যথাযথ সংরক্ষণ, বিপণন ও রপ্তানীর জন্য সরকারি কোন উদ্যোগ না থাকায় মুখ থুবরে পড়েছে মুন্সিগঞ্জ জেলার আলু নির্ভর অর্থনিতি।

Thursday, November 13, 2014

মুন্সীগঞ্জের বংশোদ্ভুত পাকিস্তানি নাগরিক কোটি রুপিসহ আটক

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক কোটি ১৫ লাখ ভারতীয় রুপিসহ এক পাকিস্তানি নাগরিককে আটক করেছে বিমানবন্দর শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক মোহাম্মদ ইমরানের (২৫) বাবার নাম গোলাম রসুল। পাকিস্তানি নাগরিক হলেও নিজেকে বাংলাদেশি বংশোদ্ভুত বলে দাবি করেছেন তিনি। মুন্সীগঞ্জে তাদের আদি বাড়ি।

Wednesday, November 12, 2014

আমার মুন্সিগঞ্জ-বিক্রমপুর

রাজীব নুর: ইতিহাস, ঐতিহ্য আর বহু কীর্তিমান মনীষির স্মৃতিধন্য মুন্সিগঞ্জ জেলা । এ জেলার প্রাচীন নিদর্শনসমূহের সাথে জড়িয়ে আছে হাজারো গৌরব গাঁথা, সুখ-দু:খের নানা উপাখ্যান । সংগীত, নাটক, নৃত্য, সাহিত্য, আবৃত্তি, সংস্কৃতির সকল শাখায় সমৃদ্ধ এ মুন্সিগঞ্জ ।

Sunday, November 09, 2014

মুন্সীগঞ্জে আলু বীজ ক্ষতির আশঙ্কা : বিদ্যুত বিপর্যয়

হিমাগারে সংরক্ষিত বীজ আলুর ক্ষতি হয়েছে দীর্ঘ সময় বিদ্যুত না থাকার কারণে। আলু উৎপাদনের সর্ববৃহত জেলা মুন্সীগঞ্জের ৬৭টি হিমাগারে প্রায় দেড় লাখ টন আলু সংরিক্ষত রয়েছে। এর বড় একটি অংশই বীজ আলু।

Monday, November 03, 2014

মুন্সীগঞ্জে আলু বীজ ক্ষতির আশঙ্কা : বিদ্যুত বিপর্যয়

হিমাগারে সংরক্ষিত বীজ আলুর ক্ষতি হয়েছে দীর্ঘ সময় বিদ্যুত না থাকার কারণে। আলু উৎপাদনের সর্ববৃহত জেলা মুন্সীগঞ্জের ৬৭টি হিমাগারে প্রায় দেড় লাখ টন আলু সংরিক্ষত রয়েছে। এর বড় একটি অংশই বীজ আলু।