বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Tuesday, July 05, 2011
আবদুল হাকিম বিক্রমপুরীর ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
অবিভক্ত বঙ্গীয় আইন পরিষদ, প্রাদেশিক ও জাতীয় পরিষদের সাবেক সদস্য, প্রখ্যাত রাজনীতিবিদ, সমাজসেবক ও সাহিত্যসেবী আবদুল হাকিম বিক্রমপুরীর ২৪তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে আবদুল হাকিম বিক্রমপুরী স্মৃতি সংসদ, স্মৃতি পাঠাগার, তার প্রতিষ্ঠিত কে কে গভ. ইনস্টিটিউশন ও মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয় বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের কবর জেয়ারত, কোরআনখানি, মিলাদ মাহফিল। আজ মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের মনসুর আলী মোল্লা মিলনায়তনে মরহুমের স্মরণে স্মরণসভা, মুন্সীগঞ্জের মাধ্যমিক বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান এবং দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হবে। মরহুম আবদুল হাকিম বিক্রমপুরী শেরেবাংলা একে ফজলুল হকের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি ১৯৩৬ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত ২৯ বছর অবিভক্ত বঙ্গীয় আইন পরিষদ, পূর্ব পাকিস্তান আইনসভা এবং পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন।