Tuesday, July 05, 2011

ইমদাদুল হক মিলন কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক

প্রখ্যাত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন কালের কণ্ঠের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ইমদাদুল হক মিলন কালের কন্ঠের জন্মলগ্ন থেকেই এর যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্ব গ্রহণকালে তিনি বলেন, ‘অত্যন্ত স্বল্প সময়ে কালের কন্ঠ যে পাঠকপ্রিয়তা অর্জন করেছে তার মূলে রয়েছে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশ ও গণমানুষের জীবন চিত্রায়ণ।’ তিনি এ ধারা অব্যাহত রাখার স্বার্থে কোন ব্যক্তি, গোষ্ঠী বা দলের পত্রিকা হিসেবে নয় বরং এর মূল যে বৈশিষ্ট্য অর্থাৎ কালের কন্ঠকে গণমানুষের কন্ঠস্বর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

অসংখ্য জনপ্রিয় উপন্যাসের রচয়িতা, নাট্যকার ও উপস্থাপক ইমদাদুল হক মিলন সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯৯২ সালে বাংলা একাডেমী পুরস্কার লাভ করেন।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম