Tuesday, December 16, 2014

নিশ্চিহ্ন হচ্ছে গণকবর বধ্যভূমি : হারিয়ে যাচ্ছে শহীদ স্মৃতি

মুন্সীগঞ্জে স্বাধীনতা যুদ্ধের বীরত্বগাথা অনেক স্মৃতিচিহ্ন সংরক্ষণের অভাবে বিনষ্ট হচ্ছে। আর বধ্যভূমিগুলো সঠিকভাবে চিহ্নিত করা হয়নি স্বাধীনতার ৪৩ বছরেও। অসংখ্য বদ্ধভূমি রয়েছে ঢাকার কাছের এই অঞ্চলটিতে। মুন্সীগঞ্জ জেলা তথা এই অঞ্চলের সবচেয়ে বড় বধ্যভূমি গজারিয়া গোসাইরচর বধ্যভূমি। এই বধ্যভূমিতে চিরনিদ্রায় অসংখ্য শহীদ। শহীদ পরিবারের সদস্য ফজিলাতুন্নেছা ইন্দিরা এমপির উদ্যোগে শহীদদের নাম খচিত একটি স্তম্ভ ছাড়া তাদের সম্মানে এখানে তেমন কিছু হয়নি। এছাড়াও শহরের হরগঙ্গা কলেজের পূর্বপাশের বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়েছে। তবে সদর উপজেলার সাতানিখিল বধ্যভূমি, টঙ্গীবাড়ি উপজেলার পালবাড়ি বধ্যভূমিসহ জেলার বিভিন্নস্থানে রয়েছে অসংখ্য বধ্যভূমি।

জনকন্ঠ