Wednesday, May 25, 2011

টঙ্গিবাড়িতে দেয়াল চাপা পড়ে শিশু নিহত, আহত ২

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে দেয়াল ধসে চাপা পড়ে পূজা নামের ৫ বছরের একটি শিশু নিহত হয়েছে। এ সময় পুতুল ও অজ্ঞাত অন্য এক শিশু আহত হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ৩টার দিকে ঝড়ের সময় উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, টঙ্গিবাড়ি উপজেলার বিভিন্ন স্থানে বেলা আড়াইটার দিকে ঝড় শুরু হয়। এ সময় রাস্তা দিয়ে বাড়িতে আসার সময় বালিগাও উচ্চ বিদ্যালয়ের পূর্ব পাশের দেয়াল ৩ শিশুর উপর ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই পূজা মারা যায় এবং অপর ২ শিশু গুরুতর আহত হয়। আহতদের টঙ্গিবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হতাহতদের বাড়ি বালিগাও গ্রামে বলে জানা গেছে।