ডোমের অভাবে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে লাশ কাটা ও ময়নাতদন্তের কাজ বন্ধ হয়ে গেছে। ডোম পদত্যাগ পত্র দাখিল করায় আজ মঙ্গলবার বিকেল থেকে লাশের ময়নাতদন্ত প্রক্রিয়া বন্ধ রয়েছে বলে জানা গেছে।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এহসানুল করিম জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে লাশ কাটা ডোম মুন্না বিন্দ্যা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে পদত্যাগ পত্র জমা দেয়। এরপর থেকে সে কর্মস্থলে আসছে না। ডোমের অভাবে আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ থেকে আসা একটি গলিত লাশের ময়নাতদন্ত করা যায়নি। এতে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে লাশের ময়নাতদন্ত কার্যক্রম বন্ধ রয়েছে। ডোম মুন্না বিন্দ্যা সন্ধ্যায় তার পদত্যাগ পত্র জমা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে বিন্দ্যার পদত্যাগের কারণ জানা যায়নি।