Wednesday, December 31, 2014

মুন্সীগঞ্জে হরতালে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মাঠে নেই

মুন্সীগঞ্জে হরতালে মাঠে নেই জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের ফাঁসির আদেশের প্রতিবাদে সারাদেশে দুই দিনের হরতালের প্রথম দিনের শুরুতে মুন্সীগঞ্জের কোথাও তাদের পিকেটিং করতে দেখা যায়নি।

মুন্সীগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে কোনো বাস ছেড়ে যায়নি। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কের দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। তবে সিএনজি অটোরিকশা চলাচল করছে।

শীত ও কুয়াশার কারণে দিনের প্রথম প্রহরে রাস্তাঘাটে গাড়ি ও লোকজনের চলাচল কিছুটা কম দেখা যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় গাড়ি চলাচল কিছুটা বেড়ে চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। এ পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

দ্য রিপোর্ট