Tuesday, December 30, 2014

ঘন কুয়াশায় চলতে সক্ষম বিশেষ ফগলাইট লাগানো হচ্ছে ফেরীতে

মো: রুবেল ইসলাম: নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, এবার ফেরীতে লাগানো হচ্ছে ঘন কুয়াশায় চলতে সক্ষম বিশেষ ফগলাইট। শীঘ্রই এসব বিশেষ ফগলাইট দেশের সবগুলো ফেরীতে লাগানোর জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি আরো বলেন, পদ্মা সেতু হয়ে গেলে শীঘ্রই এসব দুর্ভোগের হাত থেকে রক্ষা পাওয়া যাবে। পদ্মা সেতুর কাজ এখন শুরু হয়ে গেছে।প্রধানমন্ত্রীর অক্লান্ত প্রচেষ্টায় ২০১৮ সালের মধ্যেই এ সেতুর কাজ শেষ হয়ে যাবে ।

সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শিমুলিয়া ঘাটের ফেরী কাকলীতে বসে নৌমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের জানান। এ সময় নৌমন্ত্রীর সাথে ছিলেন, তার পরিবাবের দু’জন সদস্যসহ বিআইডব্লিউটিসির মেরিন অফিসার মো. শাজাহান আহমেদ আলী প্রমুখ। রাত পোনে ১০টার দিকে মাদারীপুরের কাওড়াকান্দি ফেরীঘাট থেকে ‘কাকলী’ ফেরিতে ওঠেন নৌমন্ত্রী শাজাহান খান ও তার পরিবাবের দু’জন সদস্য। শিমুলিয়া গামী এ ফেরীটি কিছুদূর গিয়েই ঘন কুয়াশায় নৌরুটের চেয়ারমানবাড়ী পয়েন্টে এসে এগুতে না পেরে নোঙর করে থাকে।