কারা সপ্তাহ উপলক্ষে গতকাল মুন্সীগঞ্জ জেলা কারাগার কর্তৃক আয়োজিত ক্রীড়া প্রতিযোগীতা ও পুরষ্কার বিতরন এর আয়োজন করা হয়। ৭ব্যাপী নানা অনুষ্টানের মধ্যে উল্লোখ যোগ্য ছিল বন্দীদের বিশেষ দরবার, কাররক্ষীদের বিশেষ প্যারেড (সুসজ্জিত), বন্দীদের বিশেষ খাবার, আমন্ত্রিত মহিলা অতিথিদের পিলো খেলা, কারারক্ষীদের হাড়ি ভাংঙ্গা, চেয়ার সিটিং।এরই ধারাবাহিকতায় সমাপনী দিনে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা সহ মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেল সুপার সৈয়দ মোস্তাফিজুর রহমান, সভাপতিত্ব করেনে, জেলার দেওয়ান মোঃ তারিকুল ইসলাম, এসময় আরো উপস্থিত ছিলেন ডেপুটি জেলার নূর মোহাম্মদ মৃধা, কারা সহকারী মনজুরুল আলম প্রমুখ।
মুন্সিগঞ্জেরকাগজ