Friday, May 06, 2011

বিজি ফর নাথিং

পৃথিবীতে যেমন বিচিত্র রকম মানুষ রয়েছে তেমনি বিচিত্র মানুষের মন। সাধ্য আর সাধনার সমন্বয়ে মানুষের কর্মপরিধি এবং তথ্য প্রতিভার বিকাশ ঘটে; কিন্তু আমরা মানুষেরা মনের রঙিন ফানুষ উড়িয়ে ভুলে যাই আমাদের শেকড়। আর এখানেই ঘটে বিপত্তি। ঘটনা তখন হয়ে যায় অঘটন। রাষ্ট্রীয়, সমাজ তথা পারিবারিক জীবনে প্রধান ব্যক্তির ভূমিকা, দায়িত্বহীনতার কারণেই অনেক সময় ঘটে যায় অপ্রত্যাসিত ঘটনা; যা অনেক সময় রসালো আবার অনেক সময় বিষাদময়।

‘বিজি ফর নাথিং’ নাটকে যেমনটি ঘটেছে ফটিক আর সহিরনের সংসারে। সাজানো-গোছানো মধ্যবিত্ত পরিপাটি সংসার। এমনই সব ঘটে যাওয়া ঘটনা নিয়ে নাটক ‘বিজি ফর নাথিং’ ধারাবাহিক নাটকটি রচনা করেছেন মতিউর রহমান রানা এবং পরিচালনা করেছেন কাফী বীর ও মতিউর রহমান রানা। অভিনয় করেছেন এটি এম শামসুজ্জামান, চিত্রলেখা গুহ, রোকেয়া প্রচী, তিন্নি, আ খ ম হাসান, বাঁধন, চৈতী, নয়ন, কাফী বীর, ফজলুর রহমান বাবু, গোলাম ফরিদা ছন্দা প্রমুখ। নাটকটি সপ্তাহের প্রতি সোম, মঙ্গল ও বুধবার রাত ৮টা ২০ মিনিটে আরটিভিতে প্রচার হচ্ছে।

দিনের শেষে

[ad#bottom]