ইমতিয়াজ বাবুল: সিরাজদীখানে রবিবার দিবাগত রাত ১১ টায় উপজেলার চিত্রকোর্ট ইউনিয়নের খারশুর এলাকা হতে ডাকাত সন্দেহে দুই জনকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তারা হলো উপজেলার খাসশুর নয়াগাঁও গ্রামের সচিন্দ্র বাড়ৈর ছেলে পিযুষ বাড়ৈ (৩৫) ও ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার চন্দ্র খোলা গ্রামের গৌরাঙ্গ রায়ের ছেলে রনি রায় (২৩)। পিযুষ জানায় সে কাঠ মিস্ত্রি ও রনি জানায় সে বাসের হেল্পার।সিরাজদীখান থানার ডিউটি অফিসার এএসআই সাইফুল জানান, এলাকাবাসী ডাকাত সন্দেহে তাদের দুজনকে হলে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে, তবে তদন্ত চলছে,তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।