Tuesday, January 06, 2015

সিরাজদীখানে নাশকতার আশঙ্কায় বিএনপি ও জামায়তের ৫ নেতা আটক

ইমতিয়াজ বাবুলঃ সিরাজদীখানে নাশকতার আশঙ্কায় বিএনপি ও জামায়োতের ৫ নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার তাদেরকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

সিরাজদীখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, ৫ই জানুয়ারী নাশকতার আশঙ্কায় উপজেলার কেয়াইন ইউনিয়নের জামায়ত ইসলামীর সাধারন সম্পাদক আক্তার হোসেন(৪৩), কেয়াইন ইউনিয়নের ৩ নং ওয়াডের যুবদলের সভাপতি মো.আলতাফ হোসেন(৩৪), মালখানগর ইউনিয়নের যুবদলের সদস্য রজব হোসেন(৩০), রাজানগর ইউনিয়নের যুবদলের সদস্য মনির হোসেন(৩২) এবং রাজানগর ইউনিয়নের যবদলের সদস্য রমজানকে(২৭) আটক করা হয়।