Monday, December 29, 2014

টঙ্গীবাড়ী উপজেলা আইন শৃঙ্খলা ও নাশকতা সভা অনুষ্ঠিত

খান আবু বকর সিদ্দীক: টঙ্গীবাড়ী উপজেলা আইন শৃঙ্খলা ও নাশকতা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আইন শৃঙ্খলা ও নাশকতা কমিটির উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আবদুল ওয়াহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতু, সাধারন সম্পাদক হাফিজাল আসাদ বারেক, টঙ্গীবাড়ী থানার ওসি মো. আ. মালেক পিপিএম, উপজেলা ভাইস চেযারম্যান রাহাত খান রুবেল, মহিলা ভাইস চেয়ারম্যান এমিলী পারভিন, সোনারং টঙ্গীবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাদির মল্লিক, আউটশাহী ইউপি চেয়ারম্যান সেকান্দর বেপারী, আব্দুল্লাপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, বেতকা ইউপি চেয়ারম্যান মোক্তার খান, কামারখাড়া ইউপি চেয়ারম্যান জলিল শিকদার, দীঘিরপার ইউপি চেয়ারম্যান আরিফ হালদার, বিক্রমপুর টঙ্গীবাড়ী প্রেসক্লাব সভাপতি খান আবু বকর সিদ্দীক, উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।