Friday, January 02, 2015

টঙ্গীবাড়ীতে ইয়াবাসহ ইউপি সদস্য মনির হোসেন গ্রেফতার

টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তার মোড় থেকে বৃহস্পতিবার রাতে ৭১ পিছ ইয়াবা ট্যাবলেডসহ এক ইউপি সদস্যসহ ২ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মনির হোসেন মেম্বার (৪৫) উপজেলার ধীপুর ইউনিয়ন পরিষদ সদস্য ১ নং ওয়ার্ড ধীপুর গ্রামের বর্তমান মেম্বার। অপর মাদক ব্যাবসায়ী হলো একই গ্রামের আ. হাই মজুমদারের ছেলে মাসুম বেপারী (৩৫)।

টঙ্গীবাড়ী থানা এস আই মোরশেদ জানান, মনির হোসেন মেম্বার এলাকায় একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী। সে দির্ঘদিন যাবৎ মাদক ব্যাবসা চালিয়ে আসছে।

বিক্রমপুর চিত্র