ভরাটকারীদের ঢাকায় তলবমুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী মালপাড়া পুকুর ভরাট চেষ্টাকারীদের ঢাকার পরিবেশ অধিদপ্তরে তলব করা হয়েছে। আজ বুধবার তাদের সশরীরে হাজির হয়ে পুকুর ভরাটের চেষ্টা কৈফত দেয়ার জন্য মঙ্গলবার নোটিশ জারি করা হয়েছে।
বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
ভরাটকারীদের ঢাকায় তলব
মুন্সীগঞ্জের লৌহজংয়ে চাঞ্চল্যকর আওয়ামী লীগ নেতা মোবারক হোসেন খান হত্যা এবং ওই মামলার অন্যতম পরিচালনাকারী যুবলীগ নেতা রফিকুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি শাহাবুদ্দিন খান বাবুকে তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় ও রক্ষা দিবস’ এবং আওয়ামীলীগ সরকারের প্রথ্ম বর্ষ পূতি উপলক্ষে আলোচনা সভারআয়োজন করা হয়। ব্র্ষ পূতি আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা চেয়ারম্যান রেফায়েত উল্লাহ খান তোতা,
ফলো আপ : মুন্সীগঞ্জে ককটেল উদ্ধার
৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় ও রক্ষা দিবস’ উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়ায় মিছিল করেছে প্রজন্ম লীগ। মঙ্গলবার সকাল সকাল ৯টা গজারিয়া প্রজন্ম লীগের সহ-সভাপতি সুমন প্রধানের নেন্ত্রীত্বে উপজেলার প্রজন্ম লীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে গজারিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মুন্সীগঞ্জে পুলিশের ধাওয়ায় ছাত্রদলের মিছিল পন্ড হয়ে গেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের থানারপুলস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিকেলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ রানার নেতৃত্বে শহরের বাজার এলাকা থেকে ভেতরের রোড দিয়ে একটি
বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক সত্যেন সেনের ৩৪তম মৃত্যুবার্ষিকীতে তাঁর নিজ জেলা মুন্সীগঞ্জে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভায় স্মতিচারণ ও আলোচনার পর সত্যেন সেন রচিত সঙ্গীত পরিবেশন করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
রাজধানীর গুলিস্তানে পারভিন আক্তার (৩৫) নামে এক গৃহবধূর বাম কান ছিঁড়ে দুল নিয়ে গেছে ছিনতাইকারীরা। গুলিস্তান গোলাপশাহ মাজারের সামনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে আহত গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে মঙ্গলবার মুন্সীগঞ্জে সড়কে অবরোধ চলছে ঢিলেঢালাভাবে। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়কে দূরপাল্লার বাসচলাচল করছে সীমিত। অন্যদিকে মুন্সীগঞ্জ শহর থেকে ঢাকাগামী বাসচলাচল বন্ধ রয়েছে। অফিসগামী যাত্রীরা পড়েছেন বিপাকে।
মুন্সিগঞ্জে সরকারী হরগঙ্গা কলেজের নতুন ওয়েবসাইট খোলা হয়েছে। এই ওয়েবসাইডের মাধ্যমে এখন শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে যোগাযোগ রক্ষা করা সম্ভব হবে। কলেজ সম্পর্কে ছাত্র-ছাত্রীরা নিজেদের সমস্যা বা যে কোন বিষয়ে কলেজ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য নতুন এই ওয়েবসাইডে খুদে বার্তা পাঠাতে পারবেন।
রোভার স্কাউটের সর্বোচ্চ পুরস্কার “প্রেসিডেন্ট পদক” এর জন্য মনোনীত হতে সোমবার রাতে মুন্সীগঞ্জ পলিটেকনিকের ৩ শিক্ষার্থী পায়ে হেটে ১০০ মাইল অতিক্রম করেছে। রাত সাড়ে ৯ টার দিকে রোভার স্কাউটের ওই শিক্ষার্থীরা পায়ে হেটে ১০০ মাইল পথ অতিক্রম করে ময়মনসিংহের মুক্তাগাছা শহরে পৌছে।
জাতীয় উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ভাষন মুন্সীগঞ্জে মাইকে সরাসরি প্রচার করা হয়েছে। সোমবার সন্ধ্যা সোয়া ৭টায় শুরু হওয়া এ ভাষন সরাসরি মাইকে প্রচার করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ। জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আনিছ-উছ-জামান আনিছ জানান,
শহরের দক্ষিণ ইসলামপুর এলাকায় সোমবার রাতে দুটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন তিন বিএনপিকর্মীকে আটক করা হয়েছে। তারা হলেন- শাহজাহান মিয়া (৪৮), মনির হোসেন (২৭) ও জুনায়েদ মিয়া (৩৫)। রাত সাড়ে ৮টার দিকে শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার সড়কের পাশে ওই ককটেল পাওয়া যায়।
হঠাৎ করে আবহাওয়া পরিবর্তনের ফলে উদ্বিগ্ন হয়ে পরেছে টঙ্গীবাড়ীর আলু চাষিরা। গত কয়েকদিন যাবৎ প্রচন্ড গরম পড়ায় এবং মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারনে আলু জমিতে দ্রুত রোগ বালাই ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ডিএম বেলায়েত শাহিন: ৫ জানুয়ারী গনতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে সোমবার সকাল ১০টায় টঙ্গীবাড়ীতে বিজয় র্যালী ও পথসভা করেছে টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামীলীগ ও অংগসংগঠন। র্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে।
গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষ্যে আজ সোমবার বিকেলে জেলা তরুণ লীগ শহরে মিছিল ও সমাবেশ করেছে। মিছিলটি শহরের হাটলক্ষীগঞ্জ থেকে বিকেল ৪টায় বের হয়। শহরের পুরাতন কাচারি ঘুরে সুপার মার্কেট এলাকায় এসে শেষ হয়।
শোক সংবাদ
মো. মাসুদ খান:'মৌমাছি মৌমাছি/কোথা যাও নাচি নাচি/দাঁড়াও না একবার ভাই,/ওই ফুল ফোটে বনে, যাই মধু আহরণে, দাঁড়াবার সময়তো নাই...।' কবিতার পঙ্ক্তিমালার মতোই বাস্তবে ব্যস্ততার যেন শেষ নেই। মধুসমৃদ্ধ ফুলের খোঁজে ওরা ব্যস্ত থাকে দিনভর। চষে বেড়ায় দূর-দূরান্ত। উদ্দেশ্য একটাই- মধু সংগ্রহ করতে হবে।
৫ জানুয়ারি ‘গণতন্ত্রের বিজয় ও রক্ষা দিবস’ উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়ায় মিছিল, সমাবেশ ও মোটরসাইকেল র্যালি করেছে আওয়ামী লীগ। অন্যদিকে একইদিনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের জন্য কর্মসূচি দিয়ে মাঠে নেই বিএনপির নেতাকর্মীরা।
সুমিত সরকার সুমন: ঢাকায় দলের সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারী ও গুলশানের বাস ভবনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ খালইষ্ট এলাকায় সোমবার দুপুর ১টায় কালো পতাকা মিছিল করেছে জেলা মহিলা দল।