Wednesday, January 07, 2015

সত্যেন সেনের স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক সত্যেন সেনের ৩৪তম মৃত্যুবার্ষিকীতে তাঁর নিজ জেলা মুন্সীগঞ্জে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। স্মরণসভায় স্মতিচারণ ও আলোচনার পর সত্যেন সেন রচিত সঙ্গীত পরিবেশন করে তাঁর প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সোমবার রাতে জেলা শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে উদীচী শিল্পী গোষ্ঠী এই অনুষ্ঠানের আয়োজন করে। মুন্সীগঞ্জ উদীচীর সভাপতি মতিউল ইসলাম হিরুর সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন প্রবীন শিক্ষক আলী নাসিম, সংগঠক গিয়াসউদ্দিন পিন্টু, প্রেসক্লাব সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, উদীচীর সাধারণ সম্পাদক হামিদা বেগম, নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাকির প্রমুখ।

মুন্সিগঞ্জেরকাগজ