Wednesday, January 07, 2015

গুলিস্তানে শ্রীনগরের গৃহবধূ পারভিনের কান ছিঁড়ে দুল ছিনতাই

রাজধানীর গুলিস্তানে পারভিন আক্তার (৩৫) নামে এক গৃহবধূর বাম কান ছিঁড়ে দুল নিয়ে গেছে ছিনতাইকারীরা। গুলিস্তান গোলাপশাহ মাজারের সামনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে আহত গৃহবধূকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

গৃহবধূর মেয়ে যুথি আক্তার জানান, তিনি বদরুন্নেসা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। কলেজের হোস্টেলে থাকেন। তার সঙ্গে দেখা করতে তার মা ঢাকায় আসেন। সকালে তাদের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর যাওয়ার পথে গোলাপশাহ মাজারের সামনে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপতালের জরুরি বিভাগের ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মোজাম্মেল হক দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দ্য রিপোর্ট