Wednesday, January 07, 2015

মুন্সীগঞ্জে জেলা ছাত্রদলের মিছিলে পুলিশের ধাওয়া

মুন্সীগঞ্জে পুলিশের ধাওয়ায় ছাত্রদলের মিছিল পন্ড হয়ে গেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের থানারপুলস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয় চত্বরে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিকেলে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুদ রানার নেতৃত্বে শহরের বাজার এলাকা থেকে ভেতরের রোড দিয়ে একটি মিছিল পিটিআই রোড হয়ে শহরে প্রবেশ করে। মিছিলটি দলীয় কার্যালয়ের কাছে এলে পুলিশ মিছিলকারীদের ধাওয়া করে। এতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।

মুন্সীগঞ্জ বার্তা