Friday, October 03, 2014

জাঁকজমকভাবে মহাষ্টমী ও কুমারী পুজো পালন আজ নবমী

Munshigonj Jela Puja Mandopমুন্সীগঞ্জে বৃহস্পতিবার জাঁকজমকভাবে মহাঅষ্টমী পুজো অনুষ্ঠিত হয়। অশুভ শক্তিকে পরাভূত করে জগতের শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় পুজোর এই আয়োজন। সনাতন ধর্মাবম্বীদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসবে মণ্ডপে মণ্ডপে ছিল মানুষের ঢল। পরিবার পরিজন নিয়ে মণ্ডপগুলো ঘুরে বেড়াচ্ছেন পুণ্যার্থীরা। ঢোল আর কাশির শব্দে মুখোরিত হচ্ছে পুজোমণ্ডপ এলাকা। রং-বেরংয়ের আলোর ঝলকানি মণ্ডপে ভিন্ন পরিবেশ সৃষ্টি করছে। মণ্ডপগুলোর নিরাপত্তায় পুলিশ, আনসার ছাড়াও মাঠে রয়েছে র‌্যাব।

জনকন্ঠ