ঘটনার পরপরই নৌ পুলিশের একাধিক টিম ও স্থানীয় স্পিডবোট চালকরা ঘটনাস্থলে গিয়ে আহত ১১ যাত্রীকে জীবিত উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
নৌ পুলিশের এএসপি মো. রিয়াজউদ্দিন জানান, বিকাল সাড়ে ৩টার দিকে কাওড়াকান্দি থেকে ছেড়ে আসা মাওয়াগামী একটি ডাম্প ফেরির সঙ্গে কাওড়াকান্দিগামী একটি স্পিপবোট নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায়। এতে স্পিডবোটটি উল্টে গিয়ে ১১ যাত্রীর সবাই ডুবে যায়।
সঙ্গে সঙ্গে ঘাটে থাকা নৌ পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে গিয়ে ১১ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম জয়। পরে ওই ১১ যাত্রী নিজ গন্তব্যে রওয়ানা হয়ে যায়
ব্রেকিংনিউজ