বিক্রমপুরের ইতিহাস শুধু একটি পরগনার ইতিহাস নহে, ইহা বঙ্গেরই ইতিহাস...
Sunday, June 26, 2011
শ্রীনগরে অগ্নিকাণ্ডে ১৫ দোকানঘর ভস্মীভূত
মুন্সীগঞ্জের শ্রীনগরের বালাসুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ দোকানঘর ভস্মীভূত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এতে প্রায় ৪০ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। জানা গেছে, একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১৫ দোকান ভস্মীভূত হয়। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।