Saturday, November 22, 2014

টঙ্গীবাড়ীতে সামাদ স্যার-নাসির স্যার বৃত্তিপ্রাপ্তদের পুরস্কৃত

কাজী আব্দুস ছামাদ স্যার নাসির উদ্দিন স্যার চতুর্থ শ্রেণী ২০১৪ বৃত্তি প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বাদল পরীক্ষা কেন্দ্রে ছাত্র ছাত্রীদের মাঝে নকল সরবরাহকারী শিক্ষকদের তিরষ্কার করে হুশিয়ার করে প্রধান অতিথির বক্তব্যে বলেন পবিত্র শিক্ষাঙ্গনে যে সকল শিক্ষক ছাত্র ছাত্রীদের লেখা পড়া না শিখিয়ে নকল করার ট্রেনিং দেয় তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে। সরকার যেখানে শিক্ষার উপর গুরুত্ব দিয়ে সর্বোচ্চ বরাদ্দ দেয় সেখানে কোন অনিয়ম বরদাস্ত করা হবে না। তিনি মুন্সীগঞ্জকে শিক্ষা ক্ষেত্রে দেশের মডেল হিসেবে দেখতে চান।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে চতুর্থ শ্রেণীর ছাত্র ছাত্রীদের এক বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গীবাড়ী বিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তাইজুল ইসলাম ফিরোজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ লুৎফর রহমান, টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কাজী আবদুল ওয়াহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, উপজেলা শিক্ষা অফিসার হিটলারুজ্জামান, ওসি মো. আ. মালেক পিপিএম ও বেলায়েত হোসেন লিটন মাঝী প্রমুখ। অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত ৩২ ছাত্র ছাত্রীর মধ্যে টেলেন্টপুল ৯ জনের মধ্যে প্রতিজনকে ৩ হাজার ও সাধারন ২৩ জনের মধ্যে প্রতিজনকে ১৫’শ করে টাকা ও ক্রেষ্ট প্রদান করা হয়।

যেনিউজ