মুন্সিগঞ্জে সরকারী হরগঙ্গা কলেজের নতুন ওয়েবসাইট খোলা হয়েছে। এই ওয়েবসাইডের মাধ্যমে এখন শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মধ্যে যোগাযোগ রক্ষা করা সম্ভব হবে। কলেজ সম্পর্কে ছাত্র-ছাত্রীরা নিজেদের সমস্যা বা যে কোন বিষয়ে কলেজ কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য নতুন এই ওয়েবসাইডে খুদে বার্তা পাঠাতে পারবেন। কলেজ কতৃপক্ষ ওই বার্তার বিপরীতে ছাত্র/ছাত্রীকে তার প্রশ্নের আলোকে সমাধান বা জবাব প্রদান করতে করবেন। এছাড়া নতুন এই ওয়েবসাইডের মাধ্যমে কলেজের পরীক্ষার নোটিশসহ নানা বিষয়ে তথ্য জানাযাবে।গত শনিবার কলেজের শিক্ষক মিলনায়তনে এমন একটি আধুনিক ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরকারী হরগঙ্গা কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও কলেজ) অধ্যাপক ড. এস এম ওয়াহিদুজ্জামান।
একই সময়ে মুন্সিগঞ্জ জেলার কৃতী সন্তান শ্রী জ্ঞান অতিশ দীপঙ্কর, বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু, দেশ বন্ধু চিত্ত রঞ্জণ ঘোষ, উপ মহাদেশে খ্যাত নামা রাজনীতিবিদ সরোজিনি নাইডু, সাহিত্যিক বুদ্ধদেব বসু, ইংলিশ চ্যানেল বিজয়ী ব্রজেন দাস, শিল্পি সংগঠক ও উদিচীর প্রতিষ্ঠাতা সত্যেন সেন, জাতীয় যাদুঘরের প্রতিষ্ঠাতা নলিনীকান্ত ভট্রাশালী, বিখ্যাত চলচিত্র পরিচালক আব্দুল জব্বারখান, জাতীয় স্মৃতি সৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেন, শহীদ সাংবাদিক নিজামুদ্দিন আহমেদ, সরকারী হরগঙ্গা কলেজের প্রতিষ্ঠাতা আশুতোষ গাঙ্গুলী এমন ১২ জনকে নিয়ে তৈরী একটি ডেস্ক ক্যালেন্ডার ও দেয়ালচিত্রের মোড়ক উম্মোচন করা হয়।
গত শনিবার বেলা সাড়ে ১১ টায় এ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেদুল কবিরের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন সরকারী হরগঙ্গা কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুখেন চন্দ্র ব্যানার্জী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কুদ্দুস আলী সরকার, বিপন্ন উদ্ভিদ ও সংরক্ষণ কমিটির মহাসচীব আক্তারুজ্জামান চৌধুরী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ মোল্লা, যুুগ্ম সম্পাদক শুভাশিষ মন্ডল, প্রভাষক রাসেল কবির প্রমুখ।
মুন্সিগঞ্জেরকাগজ