Tuesday, January 06, 2015

মহিলাদলের কালো পতাকা মিছিলে পুলিশি বাধা

সুমিত সরকার সুমন: ঢাকায় দলের সমাবেশের উপর নিষেধাজ্ঞা জারী ও গুলশানের বাস ভবনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ খালইষ্ট এলাকায় সোমবার দুপুর ১টায় কালো পতাকা মিছিল করেছে জেলা মহিলা দল।

পুলিশের প্রহরায় দুপুর ১টার দিকে শহরের উপকন্ঠ খালইষ্ট এলাকা থেকে মহিলা দলের নেতাকর্মীরা এ কালো পতাকা মিছিল বের করে। মিছিলটি মুন্সীগঞ্জ খালিইষ্ট এলাকা প্রদক্ষিন করে মুন্সীগঞ্জ প্রেস ক্লাব সামনে আসলে পুলিশ বাধা দিয়ে পন্ড করে দেয়।

সদর থানার এস আই সবুর খান জানান, আইন-শৃংঙখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও নাশকতা এড়াতে পুলিশ বিএনপির কালো পতাকা মিছিলে বাড়তি নজরদারী করে।

বিডিলাইভ