Wednesday, October 08, 2014

মাওয়ায় ঈদের শেষে ঢাকার পথে মানুষের ঢল

mawa after eidঅতিরিক্ত যাত্রী নিয়ে চলছে বাসগুলো ঢাকা মুখি
ঈদের শেষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার ঘরমুখো হাজার হাজার মানুষের ঢল নেমেছে ফের ঢাকা মুখি মাওয়া ঘাটে। নিজ কর্মস্থানে ফিরতে মাওয়া ঘাট হয়ে ছুটে চলছেন নিজ গন্তব্যে। বেশির ভাগই ঢাকার আজ সকাল থেকেই ফেরীঘাটে পারাপারে যাত্রীবাহী পরিবহনের চাপ দেখা যায়। ৩টি ঘাটে ফেরী পারপারে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় ছোট বড় যানবাহনসহ ৩শতাধিক মাওয়া ১ নং, ২নং ফেরীঘাটে ফেরী পারাপারেরর্ লাইন। এ সময় যাত্রীবাহী পরিবহনকে অপেক্ষা করতে হয়েছে ফেরীতে ওঠার জন্য। ঘন্টার পর ঘন্টা চরম দুর্ভোগে পড়েন ঢাকা মুখো যাত্রীরা অন্যদিকে সকাল থেকে মাওয়া–কাওড়াকান্দি ও মাওয়া-মাঝিকান্দি নৌপথে লঞ্চ, ট্রলার ও স্পীডবোটসহ প্রতিটি নৌযানে ছিল যাত্রীদের আগে ওঠার প্রতিযোগীতা। বেশীরভাগ লঞ্চগুলো ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী নিয়ে পদ্মা পাড়ি দিচ্ছে।

তবে ঢাকা মুখো যাত্রীরা লঞ্চমালিক, পুলিশ প্রশাসন, বিআইডব্লিইটিএর কর্মকর্তাদের নির্দেশ উপেক্ষা করে অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে উঠছেন। যাত্রীদের চাপের কারণে সকাল থেকে দুপুর পর্যন্ত সীবোট কাউন্টারে যাত্রীদের দীঘ লাইন দেখা দেয়। স্পীডবোটের ভাড়া ১৮০ টাকা সর্বোচ্চ ধরা হলেও ২০০ টাকা করে নিচ্ছেন।ঢাকা মুখি নির্ধারিত বাস ভাড়া ৭০টাকার স্থলে ১০০থেকে ১৫০টাকা আদায় করা হয় বলে যাত্রীদের অভিযোগ

বাংলাপোষ্ট