মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোশারফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ফরাজীবাড়ী ঘাটের ধলেশ্বরী নদীতে এক নারীর মৃতদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ ওই মৃতদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, অজ্ঞাতপরিচয় ওই নারীর বয়স আনুমানিক ৫০ বছর। মৃতদেহটি ৮-১০ দিন আগের হওয়ায় সেটি বিকৃত হয়ে গেছে।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
দ্য রিপোর্ট