কিন্তু তখন ঢাকার বংশালের ছুরিটোলা আলু বাজারের বাসিন্দা আব্দুর ছাত্তারের পুত্র রাহাত তখন মৃত। দুপুরের দিকে আত্মীয় বাড়িতে বিয়ে খেতে এসে উপজেলার শিমুলিয়া ভাঙ্গা গ্রামের পদ্মায় গোসল করতে নেমে নারায়ণগঞ্জ জেলার বন্দর এলাকার ইদ্রিস মোল্লার ছেলে মোঃ হৃদয় (১০) ও একই এলাকার শাহ আলমের ছেলে মোঃ সুমন (৮) পানিতে ডুবে মারা যায়। তারা সাঁতার কাটতে পারত না।
এর আগে মুন্সীগঞ্জের সদর উপজেলার বাংলাবাজারের কাছে পদ্মা নদীতে গোসল করতে নেমে মোঃ ফয়সালের (২০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছে একই সঙ্গে গোসল করতে যাওয়া কাজিন ফরহাদ হোসেন (১৫)।
সদর থানার এসআই আবু তাহের জানান, ঢাকার জুড়াইন থেকে গ্রামের বাড়ি বাংলাবাজার বেড়াতে এসে মনির হোসেনের সঙ্গে পদ্মায় গোসল করতে নামে ভাতিজা ফয়সাল ও ভাগ্নে ফরহাদ। এ সময় ৩ জনই পদ্মায় তলিয়ে যায়। পরে স্থানীয়ভাবে মনির হোসেনকে জীবিত এবং ফয়সালকে মৃত উদ্ধার করা হয়। কিন্তু ফরহাদকে এখনও উদ্ধার করা যায়নি। পরে ঢাকা থেকে ডুবুরি তলব করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ফরহাদের সন্ধান চালিয়ে যাচ্ছে।
জনকন্ঠ