
উপজেলার কোলা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় কোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে ঈদে গ্রামের বাড়িতে বেড়াতে আসা সাবেক ও বর্তমান কমিটির আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীর আগমন ঘটে।
এসময় বিভিন্ন ওয়ার্ড সহযোগী কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে পুনর্মিলনী অনুষ্ঠান এক উৎসবমুখর মিলন মেলায় পরিণত হয়। সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর খান বাবু’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল খালেক বেপারী, স্ধাারণ সম্পাদক রফিকুল ই্সলাম তারন, সাবেক আওয়ামী লীগ নেতা সাদেম ফকির, ইউনিয়ন যুবলীগ সভাপতি হাসান রানা মাসুদ, সাধারণ সম্পাদক নবেল হাওলাদার, মহিলা লীগ নেত্রী ছালমা আক্তার,ছাত্রলীগ নেতা আসিফ হাওলাদার ও ইয়ামিন শেখ প্রমুখ।
বক্তরা বলেন,১৯৭২ সালে সদ্য স্বাধীন দেশে নকশাল আন্দোলনের নামে সিরাজ দিকদার বাহিনীর ডাকাত সদস্যরা রাতে অন্ধকারে এলাকায় মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগের ৪ নেতাকে হত্যার মধ্য দিয়ে এই ইউনিয়নে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে। এখনও ঘাপটি মেরে থাকা এই বাহিনীর সদস্যরাই বিএনপি ও জামায়াতের রাজনীতির সাথে যুক্ত হয়ে নানামুখি ষড়যন্ত্র চালিয়ে ইউনিয়নে অস্থিরতা সৃস্টির অপচেস্টা করছে। এ অবস্থায় তাদের ষড়যন্ত্র থেকে এলাকাবাসীকে মুক্ত রাখার জন্য নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
বক্তারা বিগত সময়ে হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েও তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার স্মৃতিচারণ করতে গিয়ে বার বার আবেগ আপ্লুত হয়ে পরেন।
টাইমস২৪