Thursday, July 21, 2011

যক্ষ্মা নিয়ন্ত্রণে সমাজকর্মীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

মুন্সীগঞ্জে যক্ষ্মা নিয়ন্ত্রণে সমাজকর্মীদের ভূমিকা শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় যক্ষ্মা নিরোধ কমিটির (নাটাব) আয়োজনে জেলা নাটাবের সভাপতি মো. শাহ জালাল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. বনদীপ লাল দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জল।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নাটাবের সহ-সভাপতি এডভোকেট দেলোয়ার হোসেন, এডভোকেট মাহবুবুর রশীদ সবুজ, জেলা নাটাবের সাধারণ সম্পাদক এডভোকেট লাবলু মোল্ল¬া প্রমুখ। এছাড়া সভায় শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আইনজীবী ও এনজিও কর্মীরা অংশ নেয়। এ সময় বক্তারা শহর থেকে গ্রাম পর্যন্ত যক্ষ্মা নিয়ন্ত্রণের লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।

শীর্ষ নিউজ