Friday, December 19, 2014

রোভার স্কাউট ইউনিটের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের রোভার স্কাউট ইউনিটের উদ্যোগে জেলার সরকারি-বেসরকারি ১৬টি কলেজের চার শতাধিক শিক্ষক-শিক্ষার্থী জেলা শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন।

শহরের কাছারিঘাট এলাকার শহীদ মিনার প্রাঙ্গণে শুক্রবার সকাল ১০টায় এই অভিযান শুরু হয়।

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজের সাবেক অধ্যক্ষ সুখেনচন্দ্র ব্যানার্জী অভিযান উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হাসানসহ স্থানীয়রা।

দ্য রিপোর্ট