Wednesday, November 12, 2014

কাটাখালীতে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ আহত ১২

সামসুল হুদা হিটু: মুন্সিগঞ্জ সদর উপজেলার কাটাখালী বাজার সংলগ্ন শিক্ষা অফিসের সামনে মঙ্গলবার বেলা ১১টার দিকে দুইটি অটো রিক্সার মুখমুখি সংঘর্ষে অন্তত ১২জন আহত হয়েছে। স্থানীয় লোকজন আহতদেরকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। আহতরা হলো-মোরশেদ সর্দার (৭০) আমান উল্লাহ খালাসি (৬০) সজিব (১৭) ফিরোজা বেগম (৫৫) ছাইম (১৫) বাকিদেরকে স্থানিয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। ছাইমের অবস্থার বেগতিক দেখে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত ডা: তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন।

এ বিষয় মুন্সিগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ আবুল খায়ের ফকির জানান, ঘটনাটি আমাদের জানা নেই তবে খোজ নিয়ে দেখার কথা বলেছেন তিনি।

ক্রাইমবার্তা