Monday, November 10, 2014

সিরাজদীখানে ইউপি চেয়ারম্যানের স্ত্রীর লাশ উদ্ধার

জেলার সিরাজদীখান উপজেলার লতুব্দী ইউনিয়নের চেয়ারম্যান হাফেজ ফজলুল হকের স্ত্রী ইয়াসমিন আক্তারের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলা বাজার এলাকার নিজবাড়ি থেকে সোমবার দুপুর ১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

তবে ইয়াসমিন আক্তারের মৃত্যু রহস্যজনক বলে মনে করছে পুলিশ।

ইউপি চেয়ারম্যান হাফেজ ফজলুল হক জানান, তার স্ত্রী বিষপান করে আত্মহত্যা করেছেন।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, লাশ উদ্ধার করে সিরাজদীখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তিনি বিষপানে আত্মহত্যা করেছে কিনা তা নিশ্চিত হতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

দ্য রিপোর্ট