Monday, November 10, 2014

টঙ্গীবাড়ীতে ৩ কিলো রাস্তায় ১৪ টি স্পীড ব্রেকার : জনদূর্ভোগ

ডিএম বেলায়েত শাহিন: টঙ্গীবাড়ী উপজেলার টঙ্গীবাড়ী-হাসাইল সংযোগ সড়কের মাত্র ৩ কিলোমিটার রাস্তার মধ্যে ১৪ টি স্পীড ব্রেকার অবৈধভাবে তৈরী করা হয়েছে। কোন রাকম নিয়ম নীতির তোয়াক্কা না করে এ সমস্ত স্পীড ব্রেকারগুলো তৈরী করায় এ রাস্তায় যাতায়াতকারী যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। গত শুক্রবার হতে জেএসসি পরিক্ষার্ত্রীদের টঙ্গীবাড়ী পরিক্ষাকেন্দ্রে পরিক্ষা দিতে আসতে একদিকে সময় বেশি লাগাছে অন্যদিকে এ সমস্ত স্পীড ব্রেকারের ঝাকুনিতে অসুস্থ হয়ে পরছে।

এছাড়াও এ রাস্তায় যাতায়াতকারী রোগী ও শিশুরা ঝাকুনিতে প্রায় অসুস্থ হয়ে পরছে। অপরদিকে এই ৩ কিলোমিটার রাস্তায় যাতায়াতকারী যাত্রীদের স্পীড ব্রেকারের কারনে গাড়ির গতি কমিয়ে স্পীড ব্রেকারে উঠানামা করতে হওয়ায় কমপক্ষে ৫ মিনিট সময় বেশি ব্যায় হচ্ছে। সরজমিনে ঘুরে দেখা গেছে, টঙ্গীবাড়ী উপজেলার গোয়ালবাড়ি হতে গনাইসার মাদ্রাসা পর্যন্ত এই ৩ কিলো রাস্তায় ১৪টি স্পীড বেক্রার রয়েছে। কিছু কিছু স্পীড ব্রেকার এতো উচু যে, এগুলোর উপর দিয়ে গাড়ি চালানোর সময় বেশ জোড়ে ঝাকুনির সৃষ্টি হয়। এতে ড্রাইভারদের সাথে যাত্রীদের কথা কাটাকাটি ও বাক-বন্ডিতার সৃষ্টি হচ্ছে।

সুমন নামের এক পল্লি বাইক চালক জানান গাড়ির গতি কমিয়ে উঠার চেষ্টা করলে গাড়ী স্পীড বেকারের উপড়ে উঠতে চায়না তাই বাধ্য হয়ে জোড়ে চালিয়ে উঠতে হয়। মাঝেমধ্যে ডেলেভারী রোগীদের গাড়ি হতে নামিয়ে দাড় করিয়ে এ সমস্ত স্পীড ব্রেকার পার হতে হচ্ছে। এ ব্যাপরে টঙ্গীবাড়ী উপজেলা প্রকৌশলী আরজুরুল হক জানান, এ ধরণের স্পীড ব্রেকার তৈরী করার কোন নিয়ম নাই। এতে মটরসাইকেল আরোহীরা প্রায় দূর্ঘটনার শিকার হচ্ছে। আমাদের কাছে এ ব্যাপরে ভুক্তভোগী জনগন অভিযোগ করলে আমরা অবশ্যই ব্যাবস্থা নিবো।

বিক্রমপুর চিত্র