আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলার সিরাজদীখান উপজেলায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছেন। উপজেলার মোল্লাকান্দি গ্রামে সোমবার সকাল ৭টার দিকে বালুরচর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলেক চাঁন মুন্সী ও উপজেলা আওয়ামী লীগ সদস্য নুর বাউলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষে আহত সিরাজুল সরকার (৫২), মনা সরকার (৪৯), শাকিল সরকার (৩০), আবুল বাসার (২০), দিদার (৩০), বেলায়েত বাবুল (৪২), আক্তার হোসেন (৪০) ও দেলোয়ারকে (৪২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সিরাজুল ও মনা টেঁটাবিদ্ধ হয়েছেন।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দ্য রিপোর্ট