গজারিয়া উপজেলার মাথাভাঙ্গা গ্রামে বৃহস্পতিবার প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা ফাঁস হয়ে গেছে। গজারিয়া থানার এসআই সাখওয়াত হোসেন জানান, এক গৃহবধূকে দিয়ে বাদী পক্ষের নিহত জুয়েলের চাচাতো ভাই জানে আলমকে (২৮) অভিযুক্ত করে যৌন হয়রানির অভিযোগ করে। পরে পুলিশ জানে আলমকে খবর দিয়ে থানায় নিয়ে আসে। তদন্ত করে সাজানো নাটক বলে প্রাথমিকভাবে প্রমাণ পায় এবং বিষয়টি ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গজারিয়ার ইউএনও মাহবুবা বিলকিস অভিযোগ ভিত্তিহীন হওয়ায় অভিযুক্ত যুবকে খালাস দেন। এসআই সাখাওয়াত হোসেন জানান, মাথাভাঙ্গা গ্রামে জুয়েল হত্যা মামলার আসামি রাসেল জামিনে মুক্তি পেয়ে প্রতিপক্ষকে ফাঁসানোর অপচেষ্টার অংশ হিসাবেই এ ঘটনা সাজানো হয়েছে বলে পরে যৌন হয়রানির অভিযোগকারী গৃহবধূ পুলিশের কাছে স্বীকার করেছে।
জনকন্ঠ