Thursday, November 06, 2014

হরতালে মুন্সীগঞ্জে মাঠে নেই জামায়াত-শিবির

সুমিত সরকার সুমন: জামায়াতের ডাকা তৃতীয় দিনের হরতালে মুন্সীগঞ্জের মাঠে নেই জামায়াত-শিবির। আজ বুধবার এই চিত্র দেখা গেছে। সকাল ৬ টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে আগামী বৃহস্প্রতবিার পর্যন্ত কিন্তু দলীয় নেতাকর্মীরা নেই রাজপথে।

জেলা সদর উপজেলাসহ ৬টি উপজেলার সড়ক-মহাসড়কে কোন পিকেটিং করতে দেখা যায়নি জামায়াত নেতা কর্মীদের। ঢাকা-মাওয়া এবং গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হরতালে লোকাল যাত্রীবাহি বাস ছাড়া অন্য যানবাহন চলছে না ।

জেলার সকল স্কুল-কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা, সরকারি-বেসরকারি অফিস-আদালতে কর্মকান্ড অন্যান্য দিনের মতই স্বাভাবিক গতিতেই চলছে।
জেলার পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার জানান, জেলার সকল সড়ক-মহাড়কের দুর-পাল্লার যাত্রীবাহী বাস-ট্রাক স্বাভাবিক ভাবে চলাচল করছে। যে কোন নাশকতার এড়াতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

বিডিলাইভ
==============

মুন্সীগঞ্জে হরতালে মাঠে নেই জামায়াত-শিবির

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিবাদে ও আটক নেতাদের মুক্তির দাবিতে দলটির ডাকা টানা ৪৮ ঘণ্টা হরতালের প্রথমদিন বুধবার মুন্সীগঞ্জে মাঠে নেই জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

সকাল থেকে জেলা সদরসহ ছয়টি উপজেলার সড়ক-মহাসড়কে কোনো পিকেটিং করতে দেখা যায়নি হরতালকারীদের।

জেলার সব স্কুল-কলেজ, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক-বীমা ও সরকারি-বেসরকারি অফিস আদালতে কাজকর্ম অন্যান্য দিনের মতই স্বাভাবিক গতিতে চলছে।

তবে ঢাকা-মাওয়া ও গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লোকাল বাস ছাড়া অন্য যানবাহন চলছে না।

জেলার পুলিশ সুপার (এসপি)বিপ্লব বিজয় তালুকদার দ্য রিপোর্টকে জানান, যেকোনো নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।

দ্য রিপোর্ট