Thursday, November 06, 2014

হরতালে মাওয়া-কাওরাকান্দি রুটে ফেরী চলাচল স্বাভাবিক

জামায়াতের ৪৮ ঘন্টা ডাকা বুধবারের হরতালে সকাল থেকে ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কোন দুর-পাল্লার যানবাহন স্বাভাবিক ভাবে চলাচল করছে। পন্যবাহী ট্রাক ও যাত্রীবাহি বাসসহ দুর-পাল্লার যানবাহনের অভাবে মাওয়া-কাওড়াকান্দি নৌরুটের ফেরীগুলো থেমে-থেমে চলছে।

বিআইডাবøউটিসি মাওয়া ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলিম জানান, গাড়ীর জন্য ফেরী অলস ভাবে চলাচল করছে। অপেক্ষায় রয়েছে শতাধীক পন্যবাহী ট্রাক ও বাস। সকাল থেকে গাড়ীর অপেক্ষায় অলস ভাবে দাড়িয়ে আছে। হরতালের জন্যই ফেরি ঘাটে যানবাহন ধীর গতিতে আসছে।

এদিকে, ঢাকা মাওয়া মহাসড়কের হাসাড়া হাইওয়ে ফাড়ি ইনচার্জ সাজের্ন্ট মনির উজ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দক্ষিন অঞ্চলগামী যাত্রীবাহী বাস-ট্রাক মাওয়া ঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে অল্প কিছু লোকাল ভাবে থেমে থেমে চলছে। যা অন্যান্য দিনের তুলনায় অনেকাংশে কম।

টাইমটাচনিউজ